সাতক্ষীরা 2:32 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে বিশ্ব পরিবেশ দিবসে বাগেরহাটে অবস্থান কর্মসূচি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:54:47 pm, Wednesday, 25 June 2025 212 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

রিফাত মাহমুদ ,জেলা প্রতিনিধি ,,বাগেরহাট:বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে বাগেরহাট সদর উপজেলার নূর মসজিদ রোড এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (২৩ জুন) এই কর্মসূচির আয়োজন করে এক্টিভিস্টা বাগেরহাট। এতে সহযোগিতা করে বাঁধন মানব উন্নয়ন সংস্থা, গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশ এবং অ্যাকশনএইড বাংলাদেশ।

অবস্থান কর্মসূচিতে অর্ধশতাধিক যুব প্রতিনিধি, বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, স্থানীয় এলাকাবাসী, গণমাধ্যম কর্মী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন অ্যাকশনএইড বাংলাদেশের সুপ্তি দাস চৈতী, বাঁধন মানব উন্নয়ন সংস্থার সোহাগ হাওলাদার ও সানি জোবায়ের এবং এক্টিভিস্টা বাগেরহাটের রবিউল শেখ, সুমিত ভট্টাচার্য ও নিয়ন প্রান্ত হালদার।

মানববন্ধনে যুব প্রতিনিধিরা শহরের বর্জ্য ব্যবস্থাপনার শোচনীয় অবস্থা তুলে ধরেন। যুব প্রতিনিধি অর্ণব মিস্ত্রী বলেন, “নূর মসজিদ রোড ও বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের মোড় এলাকাটি জনবহুল ও ব্যস্ততম। অথচ দিনের পর দিন এই এলাকায় পৌরসভার বর্জ্য ফেলা হচ্ছে। বারবার সংশ্লিষ্টদের জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”

এক্টিভিস্টা বাগেরহাটের প্রতিনিধি সুমিত ভট্টাচার্য বলেন, “বাগেরহাটে কোনো নির্দিষ্ট ডাম্পিং স্টেশন নেই। বিভিন্ন সময় নানা উদ্যোগ নেওয়া হলেও সেগুলো বাস্তবায়ন হয়নি। আমাদের দাবি, দ্রুত একটি নির্দিষ্ট ডাম্পিং জায়গা নির্ধারণ করা হোক।”

একই দাবিতে রবিউল শেখ, নিয়ন প্রান্ত ও তানজিলা খাতুন জানান, “জনবহুল এলাকায় আর ময়লা ফেলা চলবে না। যদি এর স্থায়ী সমাধান না হয়, তাহলে আরও কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হবো।”

এ বিষয়ে “ক্লিন প্রাণের বাগেরহাট”-এর একজন কর্মকর্তা জানান, তারা তিন বছরের জন্য বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব পেলেও প্রতিটি ওয়ার্ডে কনক্রিট ডাম্পিং পয়েন্ট নির্মাণের প্রতিশ্রুতি আজও বাস্তবায়িত হয়নি। ফলে বাধ্য হয়েই খোলা জায়গায় বর্জ্য ফেলতে হচ্ছে।

স্থানীয় সরকার উপ-পরিচালক ও বাগেরহাট পৌরসভার প্রশাসক ডা. মো. ফকরুল হাসান বলেন, “আমাদের বাজেট থাকলেও ডাম্পিংয়ের জন্য নির্দিষ্ট জমি না থাকায় সমস্যা হচ্ছে। আমরা যথাযথ জমি পেলে দ্রুত ডাম্পিং সুবিধা বাস্তবায়ন করবো।”

অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এই কর্মসূচি কর্তৃপক্ষকে সচেতন করবে এবং বাগেরহাটকে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর শহর হিসেবে গড়ে তুলতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে বিশ্ব পরিবেশ দিবসে বাগেরহাটে অবস্থান কর্মসূচি

আপডেট সময় : 11:54:47 pm, Wednesday, 25 June 2025