সাতক্ষীরা 6:13 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২৩ পেলেন ডিএমপির এডিসি মির্জা সালাহ্উদ্দিন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 01:11:02 am, Wednesday, 2 August 2023 227 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

বঙ্গবন্ধুর জনপ্রশাসন পদক ২০২৩ পেলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার খুলনার কৃতি সন্তান মির্জা সালাহ্উদ্দিন। ৩১ জুলাই,’২৩ ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পদক প্রদান করেন।

সিভিল সার্ভিসে কর্মরত সরকারি চাকরিজীবীদের জন্য এটিই সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। এবার বাংলাদেশ পুলিশ থেকে একমাত্র তিনিই এই গৌরব জনক পদক লাভ করেছেন। ২০ বছর, ৩০ বছর বা তারও বেশি সময় ধরে পলাতক মৃত্যুদ-প্রাপ্ত, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামি সনাক্তকরণ এবং গ্রেপ্তারের ক্ষেত্রে উদ্ভাবনী কৌশল প্রয়োগ এবং সফল বাস্তবায়নের জন্য তিনি এই বিরল সম্মান লাভ করেন।

উল্লেখ্য, ইতোপূর্বে তিনি সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং কালীগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পদে থাকার সময় তিনি সাতক্ষীরা সদর উপজেলা কে মাদক-মুক্ত করতে নিজ উদ্যোগে সর্বপ্রথম ডোপটেস্ট চেকপোস্ট বসিয়েছিলেন। এছাড়া তিনি সাতক্ষীরা জেলায় হারানো,চুরি হওয়া মোবাইল উদ্ধার করে খুলনা রেঞ্জে কয়ের বার শ্রেষ্ঠ সার্কেল হিসাবে রেঞ্জ ডিআইজির নিকট থেকে সন্মাননা ক্রেস্ট অর্জন করেন। এছাড়া ও তিনি পরবর্তী সময়ে RAB এর কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালনের সময় মাদক চোরাচালানী অস্ত্র উদ্ধার । সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সহ বহু আলোচিত মামলা আসামি গ্রেফতার করতে সক্ষম হয়। এই কৃতিত্ব জন্য সাবেক RAB DG আব্দুল্লাহ আল মামুন স্যার এর কাছ থেকে পুরস্কার পান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২৩ পেলেন ডিএমপির এডিসি মির্জা সালাহ্উদ্দিন।

আপডেট সময় : 01:11:02 am, Wednesday, 2 August 2023