সাতক্ষীরা 12:34 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

‘ফ্লাই’ স্যানিটারি ন্যাপকিনের ব্রান্ড অ্যাম্বাসেডর বুবলি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:10:54 pm, Thursday, 30 December 2021 612 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

আকিজ গ্রুপের একটি প্রতিষ্ঠান আদ্-দ্বীন মাদার কেয়ার লিমিটেড এর হাইজিন প্রোডাক্ট ‘ফ্লাই’ স্যানিটারি ন্যাপকিনের ব্রান্ড অ্যাম্বাসেডর হলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনব ইয়াসমিন বুবলি। বৃহষ্পতিবার কেক কেটে আদ্-দ্বীন মাদার কেয়ার লিমিটেডের সাথে অনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন তিনি। আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের ব্যারিস্টার রফিক-উল হক অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বুবলি। আদ্-দ্বীন মাদার কেয়ার লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মুয়াজ রাকিন।

এই চুক্তির মধ্যদিয়ে এখন থেকে ‘ফ্লাই’স্যানিটারি ন্যাপকিন এর যাবতীয় বিজ্ঞাপন ও ব্র্যান্ড প্রচারণায় অংশ নেবেন শবনব ইয়াসমিন বুবলি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর নির্বাহী পরিচালক অধ্যাপক ড. জামালুন্নেসা, স্টোরি বক্স প্রডাক্টশন হাউজের প্রতিষ্ঠাতা পরিচালক এনামুল হাসান হাবিব এবং আকিজ গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

অভিনেত্রী বুবলি বলেন, আদ্-দ্বীন মাদার কেয়ার লিমিটেড এর হাইজিন প্রোডাক্ট ‘ফ্লাই’ স্যানিটারি ন্যাপকিনের সাথে যুক্ত হতে পেরে আমি ভীষণ আনন্দিত ও সম্মানিত বোধ করছি। এই ব্র্যান্ডটি নারীর ভেতরে লুকিয়ে থাকা আত্মবিশ্বাস জাগ্রত কবরে। চ্যালেঞ্জ মোকাবিলা করে নারীকে সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তৈরি করবে। একইসাথে নারীর ক্ষমতায়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

অধ্যাপক ড. জামালুন্নেসা বলেন, মেয়েদের পা অনেক শিকল দিয়ে বাধা। তার ভিতরে ছোট্ট একটি শিকল মেয়েদের পিরিয়ড। পিরিয়ড নিয়ে কথা বলা একটি সামাজিক ট্যাবু। এই ট্যাবু দূর করে নারীদের পিরিয়ডের সময় বিভিন্ন রোগ থেকে বাঁচতে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতে হবে। স্যানিটারি ন্যাপকিনের মূল্য কমিয়ে শহর থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এর ব্যবহার সর্বজনীন করতে সরকারের প্রতি আহবান জানান তিনি।

দেশের বিভিন্ন স্তরের নারীরা পিরিয়ডজনিত নানা সমস্যা ও প্রতিবন্ধকতার সম্মুখীন হন। এসব সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও ‘ফ্লাই’ স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার প্রসারে কাজ করবেন শবনব ইয়াসমিন বুবলি।

‘চল উড়ি’শ্লোগান ধারন করে নারীদের মানসম্মত হাইজিন প্রোডাক্ট “ফ্লাই” স্যানিটারি ন্যাপকিন উৎপাদন করছে আদ্-দ্বীন মাদার কেয়ার লিমিটেড।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

‘ফ্লাই’ স্যানিটারি ন্যাপকিনের ব্রান্ড অ্যাম্বাসেডর বুবলি

আপডেট সময় : 09:10:54 pm, Thursday, 30 December 2021