সাতক্ষীরা 1:44 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

পৌর মেয়র চিশতীর আদালত জামিন না’মঞ্জুর করে আবারও কারাগারে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 06:09:40 pm, Tuesday, 18 July 2023 300 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্কঃ সাতক্ষীরা পৌর মেয়র ও সাতক্ষীরা পৌর বিএনপির সদস্য সচিব তাসকিন আহমেদ চিশতীকে আবারও কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। আজ মঙ্গলবার ১৮ই জুলাই সাতক্ষীরা জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজীর আদালতে হাজির হয়ে চিশতি জামিন প্রার্থনা করেন। আদালত তার জামিন না’মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে তিনি পৃথক দুটি মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিনে ছিলেন। আসামিপক্ষের আইনজীবী অ্যাডঃ সৈয়দ ইফতেখার আলী জানান, তাসকিন আহমেদ চিশতী হাইকোর্ট থেকে আগাম অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। আজ তিনি আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তা না’মঞ্জুর করে।

মামলার বিবরণে জানা যায়, গত বছরের ২৪ ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালসহ ১০ দফা দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল করে জামায়াত। এ সময় নাশকতা সৃষ্টির অভিযোগে জামায়াত-বিএনপির ১৬ নেতা-কর্মীকে আটক করে পুলিশ। এ ছাড়া সদর থানা পুলিশের এসআই দেলওয়ার হোসেন বাদি হয়ে সাতক্ষীরা পৌর মেয়রসহ ২শত ব্যক্তিকে আসামি করে একটি মামলা করেন। মামলা নং জিআর ৯৬২/২২। এ ছাড়াও অপর একটি নাশকতা মামলা রয়েছে পৌর মেয়র চিশতির বিরুদ্ধে যার নং-৩১৭/২৩।

সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডঃ ইফতেখার আলী অভিযোগ করেন, মামলা হওয়ার দিন ২২ ডিসেম্বর মেয়র চিশতি তার মায়ের চিকিৎসা করাতে ভারতে যান। আর ফিরে আসেন ২৬শে ডিসেম্বর। তিনি এলাকাতে না থাকার পরও তার নামে মামলা হয়।

সেই মামলায় পৌর মেয়র চিশতী ২০২২ সালের ২৪শে জানুয়ারি কারাগারে যান। মামলার অভিযোগে ৬ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগ তাকে সাময়িক বরখাস্ত করে। পরে হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হয়ে নানা চড়াই উৎরাই পেরিয়ে গত ২০শে জুন মেয়র পদে বহাল হয়েছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

পৌর মেয়র চিশতীর আদালত জামিন না’মঞ্জুর করে আবারও কারাগারে

আপডেট সময় : 06:09:40 pm, Tuesday, 18 July 2023