সাতক্ষীরা 10:22 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

নিজের স্মৃতিবিজড়িত সাতক্ষীরা সরকারি কলেজ পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 06:58:13 pm, Tuesday, 21 March 2023 337 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সোহারাফ হোসেন সৌরাভ সাতক্ষীরা প্রতিনিধিঃ
নিজের স্মৃতিবিজড়িত সাতক্ষীরা সরকারি কলেজ পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এ সময় আবেগে আপ্লুত হয়ে তিনি কলেজ চত্বর এলাকা ঘুরে দেখেন। স্মৃতিচারণা করেন তাঁর কলেজজীবনের ঘটনাগুলোর।

এর আগে আজ মঙ্গলবার (২১ মার্চ) বেলা সাড়ে ১০টায় প্রধান বিচারপতি সাতক্ষীরা সার্কিট হাউসে এসে পৌঁছান। এ সময় তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এরপর প্রধান বিচারপতি সাতক্ষীরা সরকারি কলেজে এসে পৌছান। এ সময় তাঁকে কলেজের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে তাঁকে মানপত্র দেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ হাসান হাদী।

প্রধান বিচারপতি সাতক্ষীরা সরকারি কলেজের ১৯৭৫-৭৬ ব্যাচের ছাত্র ছিলেন। এখান থেকেই তিনি আইএসসি (বর্তমানে উচ্চ মাধ্যমিক) পাস করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসান ফয়েজ সিদ্দিকীর কলেজশিক্ষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক শেখ আব্দুল ওয়াদুদ, তাঁর সহপাঠী কুমিরা বালক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খগেন্দ্রনাথ দাসসহ কলেজটির শিক্ষক-শিক্ষিকারা।

প্রধান বিচারপতি এক সংক্ষিপ্ত সফরে সাতক্ষীরায় এসেছেন। বিকেল সাড়ে ৩টায় তিনি সাতক্ষীরা জজকোর্টে ‘ন্যায় কুঞ্জ’ নামে একটি বিশ্রামাগার উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জজকোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ, সোহাগ অতিরিক্ত পিপি তামিম হোসেন সোহাগ,এপিপি হুমায়ুন কবির অতিরিক্ত পিপি ফাহিমুল হক কিসলুসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

নিজের স্মৃতিবিজড়িত সাতক্ষীরা সরকারি কলেজ পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

আপডেট সময় : 06:58:13 pm, Tuesday, 21 March 2023