সাতক্ষীরা 12:37 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

নলতায় সামাদ হত্যা চেষ্টা মামলার আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:47:14 pm, Friday, 14 March 2025 156 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধিঃ সাইফুল ইসলাম ওরফে সামাদ নামে ১৪ বছরের এক কিশোরকে গলায় ছুরি দিয়ে জবাই করে হত্যা চেষ্টা মামলার আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে ।

শুক্রবার (১৪ মার্চ) জুম্মার নামাজের পর সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নবাসীর আয়োজনে নলতা-তারালী সড়কের ইন্দ্রনগর মোড় নামক স্থানে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

উক্ত প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচিতে ইন্দ্রনগর ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা শাহিনুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন নলতা ইউনিয়ন শাখার সভাপতি হাবিবুল্লাহ হাবিব, শেখ আবু বক্কর, শিক্ষক আলমগীর হোসেন বাবু, ভুক্তভোগীর পিতা আব্দুল মালেক, রেজাউল ইসলাম শেখ, আমিনুল ইসলাম, শেখ, মুস্তাফিজুর রহমান সজল এবং তরিকুল ইসলাম চান্দু প্রমূখ।

এসময় বক্তারা বলেন-ইন্দ্রনগর গ্রামের রেজাউল পাড়ের পুত্র শরিফুল ইসলাম ওরফে অমিত কর্তৃক গত ১১ মার্চ সন্ধ্যায় ইন্দ্রনগর হুসনাইনবাদ জামে মসজিদের সামনে সাইফুল ইসলাম ওরফে সামাদকে গলাই ছুরি দিয়ে জবাই হত্যা চেষ্টা চালায়। উক্ত ঘটনা দায়ের করা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার এবং শাস্তির আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়। তা না হলে কঠোর কর্মসূচি দিয়ে এর প্রতিবাদ কর্মসূচির হুমকি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ইন্দ্রনগর গ্রামের আব্দুল মালেকের পুত্র সাইফুল ইসলাম ওরফে সামাদ এবং একই গ্রামের রেজাউল পাড়ের পুত্র শরিফুল ইসলাম ওরফে অমিত দু’জন গত কিছুদিন আগে ঢাকা থেকে বাড়ি আসে। দু’জনের পূর্ব শত্রুতা ও মনোমালিন্যের জের ধরে গত ১১ মার্চ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইন্দ্রনগর হুসনাইনবাদ জামে মসজিদের সামনে ফেলে সাইফুল ইসলাম ওরফে সামাদকে গলায় ছুরি চালিয়ে হত্যা চেষ্টা করে।

ঐসময় তার ডাক-চিৎকারে এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমান সামাদ সেখানে চিকিৎসাধীন আছে। উক্ত ঘটনায় ভুক্তভোগীর পিতা আব্দুল মালেক বাদী হয়ে গত ১২ মার্চ বুধবার কালিগঞ্জ থানায় ৪ জনকে আসামি করে একটি হত্যা চেষ্টা মামলা করে। এ ঘটনায় প্রধান আসামি সহ দুজন কে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

নলতায় সামাদ হত্যা চেষ্টা মামলার আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

আপডেট সময় : 09:47:14 pm, Friday, 14 March 2025