নবারুণ স্কুলের ৬০০ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ঘুমানোর সরঞ্জাম প্রদান
- আপডেট সময় : 06:54:09 pm, Sunday, 12 February 2023 262 300 বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের ৬০০ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণসহ ঘুমানোর সরঞ্জাম দেওয়া হয়েছে। শনিবার সকাল ৯টায় নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে এ সরঞ্জাম দেওয়া হয়।
রোটারিয়ান পিপি ক্যাপ্টেন খালেকুজ্জামানের সভাপতিত্বে সভায় রোটারী ক্লাব অব ঢাকার ব্যবস্থাপনায়, ক্যানাডার স্লিপিং চিলড্রেন এরাউন্ড দি ওয়াল্ড-এর অর্থায়নে ও রোটারী ক্লাব অব রয়াল সাতক্ষীরার আয়োজনে সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারিয়ান রফিকুল ইসলাম, রোটারিয়ান শেখ নাহার মাহমুদ, রাটারিয়ান বায়েজিদুর রহমান, রোটারিয়ান প্রকৌশলী আক্তারুজ্জামান, রোটারিয়ান গুলরু হাসান, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু, এ্যাসিসটেন্ট গভর্নর রোটারী ক্লাব-৩২৮১ এনছান বাহার বুলবুল, রোটারিয়ান ইয়াসমিন মাহমুদ, মাহফুজা আলম চাকলাদার, রোটারী ক্লাব অব রয়াল সাতক্ষীরার মোঃ আসাদুজ্জামান, মো: ফারুকুজ্জামান, নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ মালেক প্রমুখ।
৬০০ শিক্ষার্থীর প্রত্যেককে স্কুল ব্যাগ, সাবান, জুতা, গরম কাপড়সহ ২২ প্রকার জিনিস দেওয়া হয়। এছাড়া তিনজন শারীরিক প্রতিবন্ধিকে তিনটি হুইল চেয়ার দেওয়া হয়।
























