সাতক্ষীরা 11:53 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

দেশের সুখ-শান্তি কামনায় জেলায় মসজিদে-মসজিদে পবিত্র শবে ক্বদর পালন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 01:09:09 am, Sunday, 7 April 2024 490 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

ডেস্ক রিপোর্ট : দেশের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে ইবাদত-বন্দেগীসহ যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পালিত হয়েছে পবিত্র লাইলাতুল ক্বদর বা শবে ক্বদর। শনিবার (৬ এপ্রিল) সন্ধ্যা থেকে শুরু হয় এই পবিত্র রজনীর আনুষ্ঠিানিকতা। মুসলিমদের জন্য সবচেয়ে পবিত্র ও বরকতময় রাত এটি।

ধর্মপ্রাণ মুসলিমরা পবিত্র এই রজনী উপলক্ষে বিশেষ ইবাদতে নিবেদিত হন। দেশের পাশাপাশি, মুসলিম উম্মাহর শান্তি ও অগ্রগতি কামনা করা হয় এই রাতের মোনাজাতে।

বিশ্বের বিভিন্ন স্থানে সংঘাত, যুদ্ধবিগ্রহ, অভাব-অনটনসহ বিভিন্ন কারণে হাজার হাজার মানুষ অসহায় অবস্থায় দিনাতিপাত করছে। সব সংকট থেকে উত্তরণের জন্য সর্বশক্তিমান আল্লাহর দরবারে শবে ক্বদরের রাতে প্রার্থনা করেছেন ধর্মপ্রাণ মুসলিমরা।
পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাতৃভ‚মি বাংলাদেশ ও মুসলিম জাহানের উত্তরোত্তর উন্নতি, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন জেলার ধর্মপ্রাণ মুসুল্লিরা। শবে ক্বদর উপলক্ষে জেলার প্রত্যেক মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

পবিত্র কোরআনে এ রাতকে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করা হয়েছে। লাইলাতুল ক্বদরের রাতটি মুসলিমদের কাছে অনেক বরকতময়। ইসলাম ধর্ম মতে, মাহে রমজানের এ রাতে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদ নাজিল করেন।
শহরের কালেক্টরেট জামে মসজিদ, থানা জামে মসজিদ, পাওয়ার হাউস জামে মসজিদ, নিউমার্কেট জামে মসজিদ, ভ‚মি অফিস সংলগ্ন জামে মসজিদ, ইটাগাছা সিএন্ডবি জামে মসজিদ, ইটাগাছা বাঙালের মোড় জামে মসজিদ, পাওবো জামে মসজিদ, কামালনগর জামে মসজিদ, দহাকুলা বাইতুল নুর জামে মসজিদ, রসুলপুর জামে মসজিদ, সদর হাসপাতাল জামে মসজিদ, শহিদ আব্দুর রাজ্জাক পার্ক জামে মসজিদ, পুরাতন সাতক্ষীরা জমিদারবাড়ি জামে মসজিদ, সরকারি কলেজ জামে মসজিদ, কাটিয়া জামে মসজিদ, সুলতানপুর শাহী জামে মসজিদ, সুলতানপুর বড়বাজার জামে মসজিদ, নলতা শরীফ জামে মসজিদ, ভালুকাচাঁদপুর জমিদার বাড়ি জামে মসজিদ, ফিংড়ি খানকা শরীফ জামে মসজিদ, জিফুল বাড়ি দরগাহ শরীফ জামে মসজিদ, গুনাকরকাটি জামে মসজিদ, তালা শাহী মসজিদসহ জেলার সকল মসজিদে পবিত্র শবে ক্বদর উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ দোয়া ও মোনাজাত। দোয়া ও মোনাজাতে অংশ নেন শতশত মুসুল্লি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

দেশের সুখ-শান্তি কামনায় জেলায় মসজিদে-মসজিদে পবিত্র শবে ক্বদর পালন

আপডেট সময় : 01:09:09 am, Sunday, 7 April 2024