সাতক্ষীরা 5:14 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

দেবহাটায় প্রেমের ফাঁদে ফেলে কলেজ ছাত্রীকে ধর্ষণ, ভিডিও ধারণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:28:12 pm, Friday, 4 July 2025 306 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: সাতক্ষীরার দেবহাটা উপজেলায় প্রেমের প্রলোভনে ফেলে এক কলেজছাত্রীকে ধর্ষণ, গোপনে ভিডিও ধারণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি এবং গর্ভপাত ঘটানোর অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী শিক্ষার্থীর দায়ের করা মামলার ভিত্তিতে দেবহাটা থানা পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।

আটককৃত যুবকের নাম জুলফিকার মোড়ল জিসান (১৮), সে দেবহাটা উপজেলার সুশীলগাতী গ্রামের জাহাঙ্গীর মোড়লের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার বহেরা গ্রামের এক কলেজছাত্রীর সঙ্গে প্রায় আট মাস ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে জিসানের। এই সম্পর্কের সূত্র ধরেই বিভিন্ন সময়ে তাদের মধ্যে ব্যক্তিগত ছবি আদান-প্রদান হয়। একপর্যায়ে দেবহাটার রূপসী ম্যানগ্রোভ পার্কের দক্ষিণ-পশ্চিম কোণের বাগান এলাকায় একাধিকবার শারীরিক সম্পর্কে জড়ায় তারা। এসময় জিসান গোপনে মোবাইল ফোনে তাদের শারীরিক সম্পর্কের ভিডিও চিত্র ধারণ করে।

ভুক্তভোগী জানায়, গত ২৫ মার্চ ২০২৫ তারিখে বিয়ের কথা থাকলেও জিসান নানা অজুহাতে তা এড়িয়ে যায়। এদিকে, মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানালে জিসান ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে জোরপূর্বক গর্ভপাতের ওষুধ খাওয়ায়। এতে তার গর্ভপাত ঘটে।

এ ঘটনার পরও ২৯ জুন ২০২৫ তারিখে একই স্থানে আবারও জিসান তার ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং নতুন করে ভিডিও ধারণ করে। মেয়েটি তাকে বিয়ের কথা বললে সে স্পষ্ট জানিয়ে দেয়, সে বিয়ে করবে না। বরং কাউকে কিছু বললে ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেবে বলে হুমকি দেয়।

পরিস্থিতির চাপে পড়ে ভুক্তভোগী বিষয়টি পরিবারের সদস্যদের জানায় এবং তাদের পরামর্শে ৩ জুলাই দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। মামলা নং-০৪, তারিখ- ০৩/০৭/২০২৫ইং।

দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই লেলিন বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত জিসানকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং ভুক্তভোগী কলেজছাত্রীকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
© সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক সাতক্ষীরা কন্ঠ-2022
কারিগরি সহযোগিতায়ঃ থিমস সেলার
ভাষা চেঞ্জ করুন

দেবহাটায় প্রেমের ফাঁদে ফেলে কলেজ ছাত্রীকে ধর্ষণ, ভিডিও ধারণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট সময় : 10:28:12 pm, Friday, 4 July 2025