সাতক্ষীরা 2:52 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

দামারপোতায় মাছ ধরাকে কেন্দ্র করে ধ্বস্তাধস্তির ঘটনায় থানায় ধর্ষনের চেষ্টার অভিযোগ করায় এলাকায় তোলপাড় 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:11:33 pm, Saturday, 22 February 2025 184 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

জি এম আমিনুল হক :সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের দামারপোতা গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে হাটু পর্যন্ত কাদামাটির মধ্যে ২মহিলার ধ্বস্তাধস্তির ঘটনায় প্রতিপক্ষকে ফাঁসাতে থানায় ধর্ষনের চেষ্টার নাটক সাজিয়ে মিথ্যা অভিযোগ করায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। 

জানা গেছে, দামারপোতা গ্রামের প্রবাসী জাহারুল ইসলামের স্ত্রী ১সন্তানের জননী কুলসুম(৩০) এর বাড়ির পাশে একটি পরিত্যক্ত ডোবার মধ্যে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিবেশী শাহাদাৎ হোসেনের স্ত্রী ফারজানা(৩২)এর মধ্যে হাঁটুপর্যন্ত কাদা পানিতে ১৭ফেব্রুয়ারি সোমবার রাত আনুমানিক সাড়ে ১১টার সময় ধ্বস্তাধস্তি হয়।পরে ফারজানার স্বামী শাহাদাৎ হোসেন ও স্থানীয় কবির হোসেনসহ স্থানীয় লোকজন তাদেরকে ছাড়িয়ে দেয়। এঘটনাকে কেন্দ্র করে ওই রাতে স্থানীয় সাবেক ইউপি সদস্য মোঃ আ.রাজ্জাকসহ একাধিক ব্যক্তিকে বিষয়টি জানান।কিন্তু পরবর্তীতে বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতে উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্য শাহাদাৎ হোসেন কতৃক  কুলসুম খাতুনকে ধর্ষনের চেষ্টার অভিযোগ এনে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ করলে এ নিয়ে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।বিষয়টি জানতে শুক্রবার কয়েকজন গণমাধ্যমকর্মী সরেজমিনে গেলে শতশত গ্রামবাসীরা জানান- কুলসুম ও ফারজানার মধ্যে মাছধরাকে কেন্দ্র করে ধ্বস্তাধস্তির ঘটনা ঘটে।সম্পূর্ণ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম্য পলিটিক্সের কারনে থানায় মিথ্যা অভিযোগ করা হয়েছে। কুলসুমের স্বামী বিদেশে থাকায় টাকার গরমে একটি বিশেষ মহলের প্ররোচনায় শাহাদাৎ কে ফাঁসাতে মিথ্যা অভিযোগ করেছে। এব্যাপারে কথিত ওই ভিকটিম কুলসুমের নিকট জানতে চাইলে তিনি জানান- শাহাদাৎ হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় আমাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল।সোমবার রাত আনুমানিক সাড়ে এগারো টার সময় শাহাদাৎ আমার ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে। আমি তখন বাঁধা দিয়ে ডাকচিৎকার দিলে সে ও তার স্ত্রী ফারজানা খাতুন আমাকে টেনে হিঁচড়ে বাড়ির পাশে ডোবার মধ্যে নিয়ে মারধর করে। এসময় তারা ১ভরি ওজনের একটি স্বর্ণের চেইন, কানের দুল ছিড়ে নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

দামারপোতায় মাছ ধরাকে কেন্দ্র করে ধ্বস্তাধস্তির ঘটনায় থানায় ধর্ষনের চেষ্টার অভিযোগ করায় এলাকায় তোলপাড় 

আপডেট সময় : 10:11:33 pm, Saturday, 22 February 2025