সাতক্ষীরা 11:19 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

তীব্র যানজটে নাকাল সাতক্ষীরা শহরবাসী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 07:43:03 pm, Monday, 19 May 2025 269 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মোঃ আমিনুল ইসলাম, আলীপুর প্রতিনিধি:ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়েছে সাতক্ষীরা জেলা শহরে। শহরজুড়ে তীব্র যানজটে নাকাল শহরবাসি। সোমবার শহরের সুলতানপুর বড় বাজার সড়ক, নিউমার্কেট এলাকা, শহীদ কাজল স্বরণী, পাকাপুলের মোড়, পাওয়ার হাউস ও সদর হাসপাতাল মোড়ে তীব্র যানজট দেখা যায়। সম্প্রতি এমন যানজটে মানুষজন চরম দুর্ভোগে পড়ছেন।সংশ্লিষ্টরা বলছেন শহরে ইজিবাইক, মোটরভ্যান, নছিমন, করিমনের পাশাপাশি হাজার হাজার মোটরসাইকেল চলাচল করে। এছাড়া রয়েছে যাত্রীবাহী বাস, ট্রাক, পরিবহন ও অফিসিয়াল অন্যান্য যানবাহন।

ফলে ছোট শহরে এতো বেশি সংখ্যক যান চলাচলের কারনে সেটা নিয়ন্ত্রণ করাও বেশ মুশকিল হয়ে পড়ছে দায়িত্বরত ট্রাফিক পুলিশের।তবে ভুক্তভোগিরা জানান, স্থানীয় প্রশাসন ও পুলিশের নিষ্ক্রিয়তার কারণে শহরে বাড়ছে অবৈধ সব যান চলাচল। এতে করে সাধারণ মানুষ শহরে চলাচল করতে নাজেহাল হচ্ছে।কথা হয় শহরের কামালনগর এলাকার বাসিন্দা রেজাউল ইসলামের সাথে। তিনি জানান, সুলতানপুর বড় বাজারের প্রবেশ মুখ কেষ্ট ময়রার মোড়ে যানজটে অন্তত আধাঘন্টা দাঁড়িয়ে থাকার পর স্বাভাবিক হয়। তিনি বলেন, এক সাথে ইজিবাইক, মোটরসাইকেল ও মোটরভ্যান ওই সড়কে আটকে যাওয়ায় এমন যানজটের সৃষ্টি হয়।

তিনি বলেন, এমন অবস্থা সাতক্ষীরা শহরে নিত্যদিনের। বিশেষ করে অফিস টাইমে শহরের সমস্ত সড়কে তীব্র যানজট হয়।সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ বলেন, ছোট্ট একটি শহরে কয়েক হাজার ইজিবাইক, মোটরভ্যান, মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন চলাচল করে। যানজট নিরসন করতে হলে ইজিবাইক ও মোটরভ্যান শহরে চলাচল বন্ধ করতে হবে। তিনি বলেন, কিছু কিছু সময় দেখা যায় যানজট এমনভাবে হয় ওই সময় কোনো জরুরী সেবা পরিবহন যাতয়াতের সুযোগ থাকেনা। যা বিপজ্জনক অবস্থা আমাদের জন্য।এব্যাপারে সাতক্ষীরা পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম জানান, শহরের অবৈধ যানচলাচল বন্ধে পুলিশের পাশাপাশি পৌর কর্তৃপক্ষকেও এগিয়ে আসতে হবে। তা না হলে এ যানজট কখনো নিরসন করা সম্ভব না। তিনি বলেন, কয়েক হাজার ইজিবাইক, মোটরভ্যান ও অন্যান্য যান চলাচল করছে শহরে। এসব যানচলাচলে বৈধ কাগজপত্র দিচ্ছে পৌর কর্তৃপক্ষ।

ফলে পুলিশ চাইলেও তা আটকাতে পারেনা। ফলে শহরের যানজট নিরসনে পৌর কর্তৃপক্ষের ভুমিকাও কম নয়। তাছাড়া অন্যান্য অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ করতে পুলিশের মোবাইল কোর্টের জন্য অপেক্ষা করতে হয়।সচেতন সাতক্ষীরাবাসী অবিলম্বে শহরের চিরচেনা যানজট নিরসনে সংশ্লিষ্ট কতৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

তীব্র যানজটে নাকাল সাতক্ষীরা শহরবাসী

আপডেট সময় : 07:43:03 pm, Monday, 19 May 2025