সাতক্ষীরা 5:47 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

ডিবি গার্লস হাইস্কুলে দু’দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:29:22 pm, Sunday, 26 January 2025 181 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: সাতক্ষীরা সদর উপজেলা ব্রহ্মরাজপুর বাজারের প্রাণ কেন্দ্রে ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উদ্বোধন করা হয়েছে দু’দিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫। রবিবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় ব্রহ্মরাজপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার স ম শহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই প্রতিযোগিতার উদ্বোধন করেন। আজ অনুষ্ঠিত হচ্ছে সাংস্কৃতিক প্রতিযোগিতা।

শিক্ষার্থীদের পরিবেশনায় কবিতা আবৃত্তি, গান আর অভিনয়ে মুগ্ধ হন অতিথিগণ। ক্রীড়া প্রতিযোগিতায় তিনটি গ্রুপে ৯টি ইভেন্টে অংশ নেয়। এর মধ্যে বস্তা দৌড়, সুচে সুতা পরানো, মার্বেল দৌড়, পাখির বাসা বদল, মাথায় ফুলানো বেলুন রেখে বল কুড়ানো, চেয়ার সিটিং ও গামলায় পানিতে বেলুন ফাটানো প্রতিযোগিতা ছিল আকর্ষণীয়।

বিদ্যালয়ের সুসজ্জিত ক্যাম্পাসে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলাম দুলুর শুভেচ্ছা বক্তব্যে প্রধান অতিথি হিসেবে বিদ্যালয়ের সদ্যসাবেক সভাপতি ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার স ম শহিদুল ইসলাম ফিতাকেটে উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনের পর অতিথিগণ শিক্ষার্থীদের ক্রীড়া নৈপূন্য উপভোগ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক বিদ্যোৎসাহী সদস্য আব্দুল হামিদ বাবু, সাবেক অভিভাবক সদস্য রবিন্দ্র কর্মকার, সাংবাদিক এমএ মাজেদ, সহকারি প্রধান শিক্ষক অনুজিত কুমার মন্ডল, সিনিয়র সহকারি শিক্ষক মোঃ নজিবুল ইসলাম, মোঃ হাফিজুল ইসলাম, দেবব্রত ঘোষ, শামীমা আক্তার, অরুণ কুমার মন্ডল, আজহারুল ইসলাম, মৃনাল কুমার বিশ্বাস, খালেদা খাতুন, আসমাতারা জাহান, গীতা রানী সাহা, কনক কুমার ঘোষ, ভানুবতী সরকার, শাহানারা খাতুন, হারুন অর রশিদ, ভৈরব চন্দ্র পাল, দেলোয়ার হোসেন, আব্দুল্লাহ আল মামুন, লুৎফর রহমান, লুৎফুন নাহার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলাম। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন সহকারী শিক্ষক খালেদা খাতুন, শামীমা আক্তার, আসমাতারা জাহান, ভানুবতী সরকার ও শাহানারা খাতুন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভাষা চেঞ্জ করুন

ডিবি গার্লস হাইস্কুলে দু’দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

আপডেট সময় : 10:29:22 pm, Sunday, 26 January 2025