সাতক্ষীরা 12:23 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

টানা চারবার বিজয়ী হলেন মুক্তি মাশরাফি দ্বিতীয়বার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 01:35:33 am, Monday, 8 January 2024 239 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মোঃ রাসেল হুসাইন নড়াইল: নড়াইলের দু’টি আসনে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হয়েছেন। এর মধ্যে নড়াইল-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী বি এম কবিরুল হক মুক্তি পেয়েছেন এক লাখ ৩৪ হাজার ২০৫ ভোট। দ্বাদশ সংসদ নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে টানা চারবার বিজয়ী হলেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মিলটন মোল্যা পেয়েছেন ৩ হাজার ৭৫৪ ভোট।

এছাড়া ওয়ার্কার্স পার্টির প্রার্থী নজরুল ইসলাম পেয়েছেন ২ হাজার ১৯৭ ভোট, স্বতন্ত্র প্রার্থী সিকদার শাহাদাত হোসেন দুলু এক হাজার ৩১ ভোট, অপর স্বতন্ত্র প্রার্থী চন্দনা হক ৮৮১ ভোট, তৃণমূল বিএনপির শ্যামল চৌধুরী ৫৬৩ ভোট এবং জাতীয় পার্টির (জেপি মঞ্জু) শামিম আরা পারভীন ৫১৩ ভোট। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী চন্দনা হক গত ১৯ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ প্রার্থী স্বামী কবিরুল হক মুক্তিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে যান।

এ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪০৩ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৬ হাজার ৩৯৩ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৯ হাজার ১০ জন। কেন্দ্র সংখ্যা ১১০ এবং বুথ সংখ্যা ৬৩০।

এদিকে, নড়াইল-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী মাশরাফি বিন মর্তুজা এক লাখ ৮৯ হাজার ১০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ বিজয়ের মধ্য দিয়ে পর পর দুইবার বিজয়ী হলেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ার্কার্স পার্টির প্রার্থী শেখ হাফিজুর রহমান পেয়েছেন ৪ হাজার ৪১ ভোট।

এছাড়া জাতীয় পার্টির প্রার্থী খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ পেয়েছেন এক হাজার ৯০৯ ভোট, ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাহবুবুর রহমান মিনার প্রতীকে এক হাজার ৮৫২ ভোট, স্বতন্ত্র প্রার্থী নূর ইসলাম এক হাজার ৩৬৩ ভোট, গণফ্রন্ট প্রার্থী লতিফুর রহমান ৫৮২ ভোট, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির প্রার্থী মনিরুল ইসলাম ৫৮০ ভোট এবং অপর স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটু ৩৫৬ ভোট পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী লিটু গত ৩ জানুয়ারি মাশরাফি বিন মর্তুজাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৬৫ হাজার ৭২৯ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৮৩ হাজার ৭৩৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৮১ হাজার ৯৯০ জন। এই আসনে কেন্দ্র সংখ্যা ১৪৭ এবং বুথ সংখ্যা ৮১১।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

টানা চারবার বিজয়ী হলেন মুক্তি মাশরাফি দ্বিতীয়বার

আপডেট সময় : 01:35:33 am, Monday, 8 January 2024