জেলা পরিষদের সাবেক সদস্য আলফা গ্রেপ্তার
- আপডেট সময় : 07:25:44 pm, Saturday, 26 November 2022 587 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক সদস্য আল ফেরদৌস আলফাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার (২৬ নভেম্বর) ভোররাতে শহরের বাইপাস সড়কের কাশেমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আল ফেরদৌস আলফা (৫৫) সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার বাসিন্দা। তিনি দেবহাটার উত্তর কোমরপুর এলাকার আবুল কাশেম সরদার এর ছেলে। তিনি সাবেক জেলা পরিষদ সদস্য ও সম্প্রতি যোগ দেয়া আ.লীগ নেতা।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান জানান, আলফা একজন শীর্ষ মাদক ব্যবসায়ী ও চোরাকারবারী। অভিযান চালিয়ে ৩০ বোতল ফেন্সডিলসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।
এদিকে গেল জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে সাতক্ষীরা সদর ও দেবহাটা উপজেলার ক্ষমতাসীন দলের কতিপয় নেতার সাথে সৃষ্ট গোলযোগের জেরে আলফা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন বলে দাবি তার পরিবারের।























