সাতক্ষীরা 9:36 am, Sunday, 29 November 2026
সংবাদ শিরোনাম ::
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির পৃথক তিন গ্রুপের বিক্ষোভ সমাবেশ ভোমরা সীমান্তে বিএনপির কঠোর অবস্থান, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর হুঁশিয়ারি শিক্ষাসামগ্রী বিতরণ ও নতুন নেতৃত্বের প্রত্যয়ে যুব ঐক্য পরিষদের সদর উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ফিংড়ী এতিমখানা মাদ্রাসার দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন রফিকুল ইসলাম, ৩ লাখ টাকায় নির্মাণ শৌচাগার ও অজুখানা কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদকের শুভ বিবাহ ও বউভাত অনুষ্ঠানেসহকর্মীদের উপস্থিতি আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভোমরা দিয়ে শেখ হাসিনার প্রবেশের খবর পড়তেই সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

জেলা ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের ত্রি-বার্ষিকী নির্বাচন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:34:42 am, Saturday, 29 November 2025 310 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

শহর প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার ত্রি-বার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ৯ টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে ভোট গ্রহন শুরু হয়ে বিরতিহীনভাবে দুপুর ১ টা পর্যন্ত ভোট গ্রহন চলে। পরে ভোট গণনা শেষে বিকাল ৪ টায় প্রধান নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সহ-সভাপতি পদে শেখ রবিউল ইসলাম শিবলু ৩২ ভোট পেয়ে (১ম) ও খন্দকার কবির হাসান দিপু ৩০ ভোট পেয়ে (২য়) জয়লাভ করেন। সাধারণ সম্পাদক পদে মো. লুৎফর রহমান সৈকত ৩০ ভোট পেয়ে নির্বাচিত হন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে জিএম সাইফুল ইসলাম বাপ্পি ২৮ ভোট, কোষাধ্যক্ষ পদে শেখ আখেরুজ্জামান ৩০ ভোট, দপ্তর সম্পাদক পদে সঞ্জীব কুমার ব্যাণার্জী ২৯ ভোট ও সাংগঠনিক সম্পাদক পদে মো. ফজলুল করিম ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া সদস্য পদে জিয়াউর রহমান সবুজ ৩৩ ভোট, ওহিদুজ্জামান শামীম ৩৩ ভোট, মো. আরিফ হোসেন জেম ৩২ ভোট, মো. ফিরোজ রহমান ৩২ ভোট, শেখ দারুজ্জামান রুবেল ৩০ ভোট, শেখ রফিকুর রহমান লাল্টু ২৯ ভোট, মো. মহাসীন আলী ২৮ ভোট ও এস এম হাবিবুল হাসান ২৮ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ৩০ জন প্রার্থী দুটি প্যানেল হতে প্রতিদ্বন্দ্বীতা করেন। ৫৪ জন ভোটারের মধ্যে ৫৪ জনই ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান, নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর চৌধুরী ও জেলা ক্রীড়া অফিসার মো. কামরুজ্জামান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

জেলা ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের ত্রি-বার্ষিকী নির্বাচন

আপডেট সময় : 12:34:42 am, Saturday, 29 November 2025