সাতক্ষীরা 10:22 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নাশকতার মামলায় সাতক্ষীরা পৌর মেয়র চিশতী কারাগারে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:33:23 pm, Tuesday, 24 January 2023 288 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

স্টাফ রিপোর্টারঃ নাশকতার মামলায় সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।
আজ ২৪ জানুয়ারি-২৩ মঙ্গলবার সাতক্ষীরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালতের বিচারক মোহাম্মাদ হুমায়ুন কবির জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
গত ২৪ ডিসেম্বর-২০২২ শনিবার সকালে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন, খালেদা জিয়াসহ আলেম ওলামাদের মুক্তিসহ ১০ দফা দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ করে জামায়াত। সে সময় নাশকতা সৃষ্টির অভিযোগে ১৬ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। এঘটনায় সদর থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক দেলোয়ার হোসেন বাদী হয়ে সাতক্ষীরা পৌর মেয়র, পৌর বিএনপির সদস্য সচিব তাজকিন আহমেদ চিশতী ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রউফ সহ অজ্ঞাত ২শতাধিক ব্যক্তিকে আসামী করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং জি আর ৯৬২/২২।

উক্ত মামলায় হাইকোর্টে জামিন প্রার্থনা করলে হাইকোর্ট তাকে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। সে অনুযায়ী মঙ্গলবার সাতক্ষীরা চীফজুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে ছিলেন এড. ওকালত হোসেন।
সাতক্ষীরা জজকোর্টের পিপি এড. আব্দুল লতিফ জামিন না মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে তাজকিন আহমেদ চিশতী এর পক্ষের আইনজীবী ও সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এড.সৈয়দ ইফতেখার আলী বলেন, ২৪ ডিসেম্বরের ঘটনায় তাকে আসামী করা হয়েছে। অথচ তাজকিন আহমেদ চিশতী তার এবং তার মায়ের অসুস্থ্যতা জনিত কারনে গত ২২ ডিসেম্বর ভারতে গমন করেন এবং ফিরে আসেন ২৬ডিসেম্বর। তারপরও তাকে ওই মামলা আসামী করা হয়েছে। পোসপোর্টের ফটোকপিসহ ভারতে যাওয়ার এবং অবস্থানের সকল প্রমান কোর্টে উপস্থাপন করা হলেও তার জামিন না মঞ্জুর করে আদালত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নাশকতার মামলায় সাতক্ষীরা পৌর মেয়র চিশতী কারাগারে

আপডেট সময় : 10:33:23 pm, Tuesday, 24 January 2023