চাঁদপুরে প্রয়াত বীর মুক্তিযোদ্ধার সমাধিতে জেলা আ’লীগের পুস্প স্তবক অর্পণ
- আপডেট সময় : 05:06:48 pm, Monday, 3 July 2023 333 300 বার পড়া হয়েছে

জি এম আমিনুল হক,: সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুর অত্যান্ত আস্থাভাজন প্রয়াত এম মহিদুল হকের নিজ গ্রাম সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদ পুরে সোমবার ৭ম মৃত্যু বার্ষিকীতে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারত এবং তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতির শ্রেষ্ঠ সন্তান, সাতক্ষীরা বাসীর গর্ব প্রয়াত এই বীর মুক্তিযোদ্ধার বিয়োগ চিরদিন অম্লান হয়ে থাকবে ইতিহাসের পাতায়। তার শুণ্যতা অপুরনীয়।মুক্তি যুদ্ধে তার বীরত্ব গাঁথা বিরল অবদান এই জাতির জন্য আজীবন স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করেন উপস্থিত নেতৃবৃন্দ।এসময় জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে তার সমাধিতে পুস্পস্তবক অর্পণ করেন তার সহধর্মিণী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহানা হক, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক হারুনুর রশিদ, নির্বাহী সদস্য এস এম শওকাত আলী, সদর উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করেন ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, শিক্ষা বিষয়ক সম্পাদক পলাশ ইসলাম, যুবলীগ নেতা মাসুম বিল্লাহ, পৌর আওয়ামীলীগের খন্দকার আরিফ হাসান প্রিন্স, ধুলিহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান বাবু, ইউপি সদস্য মোঃ শরিফুল ইসলাম মোড়ল, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মোকবুল হোসেন জোয়ারদার, শিক্ষক রোকনুজ্জামান লাভলুসহ আ’লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও ভালুকা চাঁদপুর উত্তর পাড়া জামে মসজিদের মুসুল্লিগন ও স্হানীয় বিভিন্ন সামাজিক সংগঠন সহ সর্ব স্থরের লোকজন স্বতঃস্ফূর্ত ভাবে উপস্থিত ছিলেন। সমগ্র দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন ভালুকা চাঁদপুর উত্তর পাড়া জামে মসজিদের ইমাম মোঃ মহিউল ইসলাম।
























