সাতক্ষীরা 10:08 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

গাজীপুরে বিশ্ব ইজতেমা প্রস্তুত তুরাগ তীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 06:09:29 pm, Monday, 26 December 2022 399 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

গাজীপুর প্রতিনিধি :
মহামারি করোনাভাইরাসের প্রকোপের কারণে টানা দুই বছর অনুষ্ঠিত হয়নি বিশ্ব ইজতেমা। নতুন বছরের শুরুতেই বিশ্ব ইজতেমার সিদ্ধান্ত হয়েছে। জানুয়ারিতে দুই পর্বে হবে এই ইজতেমা। ইতোমধ্যে টঙ্গীর তুরাগ নদের তীরে ইজতেমার প্রস্তুতি পুরোদমে শুরু হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রস্তুতির অংশ হিসেবে ইজতেমা ময়দানের নিচু জমি ভরাট, সামিয়ানা টানানো, রাস্তাঘাট মেরামত ও পয়ঃনিষ্কাশনের কাজ চলছে দ্রুতগতিতে।
তাবলিগের দায়িত্বশীলরা জানান, গাজীপুর, ঢাকা ও আশপাশের এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ স্বেচ্ছাশ্রমে অংশ নিচ্ছেন ইজতেমার প্রস্তুতির কাজে। পাশাপাশি তাবলিগ জামাতের সাথীরাও যোগ দিয়েছেন। এছাড়া সাপ্তাহিক ছুটির দিনে বিভিন্ন মাদরাসার ছাত্ররাও ইজতেমার কাজ করছেন।
বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে ১৩ জানুয়ারি। চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। মাঝে চার দিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্ব শুরু হবে ২০ জানুয়ারি। চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। দুই পর্বেই পৃথক পৃথক আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।
টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম জানান, বিশ্ব ইজতেমা সঠিকভাবে বাস্তবায়নের লক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ-জিএমপি ইতোমধ্যে কাজ শুরু করেছে। ময়দানের আইনশৃঙ্খলা রক্ষায় ইজতেমার শেষ দিন পর্যন্ত পুলিশ সক্রিয় থাকবে।
ঢাকা থেকে ২২ কিলোমিটার উত্তরে টঙ্গী তুরাগ নদীর তীরে টঙ্গীর বিশাল ময়দানে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা ১৯৬৭ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে। ২০১১ সাল থেকে বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হয়ে আসছে।
২০১৮ সালে তাবলিগের মুরব্বি ভারতের মাওলানা সাদের বিতর্কিত কিছু বক্তব্যের জেরে বিশ্ব ইজতেমার আয়োজকদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। এরপর থেকে দুই গ্রুপ দুই পর্বে ইজতেমায় অংশ নিচ্ছে। একটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন ভারতের মাওলানা সাদ অনুসারীরা, অপরটির নেতৃত্বে বাংলাদেশের আলেম-উলামারা।
এবার প্রথম পর্বে ইজতেমা করবেন আলেম-উলামাদের অংশ। আর দ্বিতীয় পর্বে ইজতেমা করবেন মাওলানা সাদের অনুসারীরা। যদিও বিরোধী পক্ষের প্রতিবাদের মুখে মাওলানা সাদ কয়েক বছর ধরে বাংলাদেশে আসতে পারছেন না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

গাজীপুরে বিশ্ব ইজতেমা প্রস্তুত তুরাগ তীর

আপডেট সময় : 06:09:29 pm, Monday, 26 December 2022