সংবাদ শিরোনাম ::
কেশবপুরে বৈকালিক স্বাস্থ্য সেবা কার্যক্রমের উদ্বোধন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 11:02:22 pm, Thursday, 30 March 2023 266 300 বার পড়া হয়েছে

কেশবপুর প্রতিনিধিঃ যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্য সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমগীরের পরিচালনায় ওই বৈকালিক স্বাস্থ্য সেবা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আহসানুল মিজান রুমীসহ হাসপাতালের চিকিৎসকর উদ্বোধনের আগে যশোর জেলা সিভিল সার্জন কর্মকর্তা বিপ্লব কান্তি বিশ্বাসের নেতৃত্বে একটি টিম হাসপাতাল পরিদর্শন করেন। বর্হিবিভাগে বিনামূল্যে চিকিৎসকের পরামর্শের পাশাপাশি সরকার নির্ধারিত ফি এর বিনিময়ে বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত রোগীদের ওই বৈকালিক স্বাস্থ্য সেবা প্রদান করা হবে।
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন





























