সংবাদ শিরোনাম ::
কেশবপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 03:14:40 pm, Sunday, 13 November 2022 534 300 বার পড়া হয়েছে

কেশবপুরে উপজেলা পর্যায়ে বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে। শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে ওই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান জসীম উদ্দীন, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক জয় সাহা প্রমুখ।
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন






























