সাতক্ষীরা 4:11 pm, Sunday, 29 November 2026
সংবাদ শিরোনাম ::
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির পৃথক তিন গ্রুপের বিক্ষোভ সমাবেশ ভোমরা সীমান্তে বিএনপির কঠোর অবস্থান, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর হুঁশিয়ারি শিক্ষাসামগ্রী বিতরণ ও নতুন নেতৃত্বের প্রত্যয়ে যুব ঐক্য পরিষদের সদর উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ফিংড়ী এতিমখানা মাদ্রাসার দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন রফিকুল ইসলাম, ৩ লাখ টাকায় নির্মাণ শৌচাগার ও অজুখানা কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদকের শুভ বিবাহ ও বউভাত অনুষ্ঠানেসহকর্মীদের উপস্থিতি আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভোমরা দিয়ে শেখ হাসিনার প্রবেশের খবর পড়তেই সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

কুল্যায় সেফটি ট্যাংকিতে নেমে দুইজনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:41:03 pm, Wednesday, 19 July 2023 270 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

এস কে অজিবর রহমান:মহিষাডাঙ্গা গ্রামে সেফটি ট্যাংকিতে নেমে মিলন নামের এক শ্রমিক অজ্ঞান হয়েগেলে তাকে উদ্ধার করতে বাড়ির মালিক বাসুদেব বিশ্বাসের ছেলে আসুতোষ বিশ্বাস নামলে দম আটকে দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বিকাল ৪ টার দিকে এঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মহিষাডাঙ্গা গ্রামের নিমাই সরকারের ছেলে মিলন (২২) রাজমিস্ত্রীর যোগাড়ের কাজ করেন। বুধবার পাশে কাজ শেষে এক সপ্তাহ আগে ঢালাইয়ের কাজ করে রাখা বাসুদেব বিশ্বাসের বাড়িতে সেফটি ট্যাংকির ঢাকনা খুলে ভিতরে স্যানিটারিং এর বাঁশ খুলে বাইরে দেওয়ার জন্য নেমেছিল শ্রমিক মিলন। কয়েক মুহুর্তের মধ্যে তিনি চিৎকার করে বেহুঁশ হয়ে পড়ে যান। শুনতে পেয়ে বাড়ির মালিকের ছেলে আশুতোষ বিশ্বাস (৪৫) তাকে উদ্ধার করতে ট্যাংকিতে নামলে তিনিও চিৎকার করে বেহুঁশ হয়ে পড়েন। বাড়ির লোকজন তাদেরকে উদ্ধার করেন এবং এসময় ঐপথে যাওয়া সাতক্ষীরা ফায়ার স্টেশনের গাড়ি তাদেরকে নিয়ে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। ঘটনাস্থলে যাওয়া এএসআই আব্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সেফটি ট্যাংকিতে নেমে কি কারণে মৃত্যু হয়েছে তা ময়না তদন্ত ছাড়া বলা যাবেনা। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ট্যাংকি ঢাকা থাকায় বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয়েছে, গ্যাসে দম আটকে তাদের মৃত্যু ঘটতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কুল্যায় সেফটি ট্যাংকিতে নেমে দুইজনের মৃত্যু

আপডেট সময় : 11:41:03 pm, Wednesday, 19 July 2023