সাতক্ষীরা 1:15 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:01:16 pm, Saturday, 15 March 2025 203 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিকেলে ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ মাঠে  বিএনপির প্রবীণ নেতা আলহাজ্ব শামছুর রহমান এর সভাপতিত্বে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানটিতে কালিগঞ্জ উপজেলা বিএনপি নেতা বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও  উপজেলা বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক কালিগঞ্জের কৃতি সন্তানএইচ এম রহমাতুল্লাহ পলাশ।  

সন্মানিত অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী ড.মো: মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা জর্জ কোটের পিপি অ্যাড: শেখ আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সলেমান কবির, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পী, সাবেক যুগ্ম সম্পাদক শেখ নুরুজ্জামান, সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি’র চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। এ সময়ে বক্তাগন বলেন দেশের মধ্যে একটি কুচক্রী মহল দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা চালাচ্ছে। জাতীয়তাবাদী শক্তি তাদের এই অপতৎপরতা রুখে দেবে ইনশাআল্লাহ। যারা ৭১ সালেও দেশের স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র করেছিলো আজও তারা থেমে নেই। 

তবে জনগন বোকা নয়, তাদের সকল কুটকৌশল ধরে ফেলেছে। আগামী নির্বাচনে জনগন ব্যালটের মাধ্যমে সমুচিত জবাব দিবে এমন প্রত্যয় ব্যক্ত করে বক্তাগন আরও বলেন আমাদের ঐক্যবদ্ধ হয়ে সাধারণ মানুষের পাশে যেতে হবে, তাদেরকে বোঝাতে হবে বিএনপিই হচ্ছে এদেশের মাটি মানুষের দল।  বিএনপি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার একমাত্র রাজনৈতিক সংগঠন। 

ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ প্রায় দুই সহস্রাধিক নেতাকর্মী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত 

আপডেট সময় : 09:01:16 pm, Saturday, 15 March 2025