সাতক্ষীরা 2:59 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

কালিগঞ্জের কিষাণ মজদূর হাইস্কুলে বর্ণাঢ্য আয়োজনে হীরক জয়ন্তী উদযাপিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:29:33 pm, Wednesday, 2 April 2025 242 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের কিষাণ মজদূর ইউনাইটেড অ্যাকাডেমিতে প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে বর্ণাঢ্য হীরক জয়ন্তী উদযাপান করা হয়েছে।

বুধবার(২ এপ্রিল) সকাল ১০টায় বিদ্যালয়টি থেকে সাবেক শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে বর্ণিল সাজে র‍্যালী সহকারে বিদ্যালয়টির পাশ্ববর্তী এলাকা প্রদক্ষিণ শেষে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিদ্যালয় প্রাংগনে অনুষ্ঠানের সূচনা হয়।

বিদ্যালয়টির মাঠে সু-সজ্জিত প্যাণ্ডেলে ৬০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত র‌্যালি, সুধী সমাবেশ, স্মৃতিচারণ ও আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচির উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর মনজুর এলাহী।

দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী উদযাপন শেষে সন্ধা থেকে মধ্যরাত্র ব্যাপী চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থী ইঞ্জিনিয়ার আব্দুর গফুর সরদারের আহবানে হীরক জয়ন্তী অনুষ্ঠানটিতে অধ্যক্ষ মাহবুবুর রহমান মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু। সাবেক শিক্ষার্থী কবি ও সাহিত্যিক স, ম, তুহিন এর সঞ্চালনায় সুধী সমাবেশ ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর সরকারি মহসিন কলেজের অধ্যক্ষ ডঃ এ কে এম আব্দুর রহমান, দেবহাটা খান বাহাদুর সরকারি আহছান উল্লাহ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জি, কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আজিজুর রহমান, সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান, খান বাহাদুর আহসানুল্লাহ কলেজের সাবেক অধ্যক্ষ পবিত্র মোহন দাশ,শ্যামনগর আতরজান মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আশেক-ই- এলাহী, সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার প্রমুখ। অনুষ্ঠানটিতে শিক্ষক, শিক্ষার্থী, সুধীজন ও সাংবাদিকদের উপস্থিতিতে উৎসব মূখর পরিবেশের সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কালিগঞ্জের কিষাণ মজদূর হাইস্কুলে বর্ণাঢ্য আয়োজনে হীরক জয়ন্তী উদযাপিত

আপডেট সময় : 11:29:33 pm, Wednesday, 2 April 2025