সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে হোসেনপুর মোল্লাবাড়ি জামে মসজিদের উদ্বোধন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 06:20:43 pm, Friday, 11 April 2025 395 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে হোসেনপুর মোল্লাবাড়ি জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) জুম্মার নামাজের পূর্বে আনন্দঘণ আনুষ্ঠানিকতার মাধ্যমে মসজিদটিকে জুম্মা মসজিদ হিসেবে ঘোষণা করে কতৃপক্ষ। মসজিদটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানা জামে মসজিদের খতিব মাওলানা আশরাফুল ইসলাম আজিজি।
এ ছাড়া উপস্থিত ছিলেন মোল্লাবাড়ি মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার মোল্লা এবং সেক্রেটারী রাজগুল হোসেন রাজু এবং আব্দুর রহমান মোল্লা সহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির ইমামতিতে জুম্মার নামাজ শেষে মসজিদ চত্তরে ফিলিস্তিনি মুসলমানদের নির্যাতন ও হত্যার প্রতিবাদে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন






























