সাতক্ষীরা 11:39 pm, Sunday, 8 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইটভাটা বন্ধ ও জরিমানা আদায়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:31:22 pm, Saturday, 24 May 2025 136 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মো: আফজাল হোসেন,নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধভাবে পরিচালিত ‘সিয়াম ব্রিকস’ নামের একটি ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে।

শনিবার (২৪ মে) দুপুরে কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস এ অভিযান পরিচালনা করেন এবং তার সাথে নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের মেজর সুস্মিত শোভন দাস ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

অভিযান পরিচালনা করার সময় সরকারি কাজে বাধা ও হুমকির অভিযোগে ভাটার লীজ মালিক আব্দুর সবুরকে আটক করা হয়। তিনি গনপতি গ্রামের আব্দুস সামাদের পুত্র।

দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই ইটভাটাটি পরিচালিত হয়ে আসছিল। পরিবেশ বিধিমালা লঙ্ঘনের পাশাপাশি সরকারের রাজস্ব ফাঁকির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে ইটভাটাটি বন্ধ করে দেওয়া হয় এবং জব্দ করা হয় ভাটার কাজে ব্যবহৃত জেনারেটর মেশিন। পরবর্তীতে ৪০ হাজার টাকা জরিমানা আদায় ও মুচলেকা নেওয়ার পর মালিককে মুক্তি দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইটভাটা বন্ধ ও জরিমানা আদায়

আপডেট সময় : 09:31:22 pm, Saturday, 24 May 2025