সাতক্ষীরা 11:39 pm, Sunday, 8 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

কালিগঞ্জে বিশ্ব হাতধোয়া দিবসে সচেতনতার বার্তা দিতে বর্ণাঢ্য র‍্যালি ও প্রদর্শনী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:35:09 pm, Wednesday, 22 October 2025 149 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মো: আফজাল হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি:“হাত ধোয়ার নায়ক হোন”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বিশ্ব হাতধোয়া দিবস-২০২৫। বুধবার (২২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনীর মাধ্যমে দিবসটি পালিত হয়।

অনুষ্ঠানটির আয়োজন করে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মো. জুয়েল হোসেন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনে আরা খানম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আব্দুর রউফ, উপজেলা জনস্বাস্থ্য অফিসের সহকারী আশরাফুল ইসলাম, আকরাম হোসেন ও অটল সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন।

বক্তারা বলেন, “হাত ধোয়া একটি ছোট কাজ হলেও এর প্রভাব বিশাল। নিয়মিত ও সঠিকভাবে হাত ধোয়া আমাদের জীবাণু, সংক্রমণ ও নানাবিধ রোগ থেকে রক্ষা করে। সুস্থ ও পরিচ্ছন্ন সমাজ গড়তে সকলের মধ্যে এ অভ্যাস গড়ে তুলতে হবে।”

অনুষ্ঠানে অংশ নেয় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী ও সরকারি দপ্তরের কর্মকর্তারা। শিশুদের মাঝে হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন করা হয় এবং সচেতনতা বৃদ্ধির জন্য নানা দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করা হয়।

শেষে প্রতীকী হাত ধোয়া প্রদর্শনীর মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়। অতিথিরা বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। স্বাস্থ্যবিধি মেনে চলা ও নিয়মিত হাত ধোয়ার অভ্যাসই পারে একটি রোগমুক্ত সমাজ গড়ে তুলতে।”

“হাত ধোয়ার নায়ক হোন”— এই আহ্বানে মুখরিত হয়ে কালিগঞ্জে বিশ্ব হাতধোয়া দিবসের অনুষ্ঠানটি রূপ নেয় স্বাস্থ্যসচেতনতা ও সামাজিক দায়িত্ববোধ জাগানোর এক প্রাণবন্ত উৎসবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কালিগঞ্জে বিশ্ব হাতধোয়া দিবসে সচেতনতার বার্তা দিতে বর্ণাঢ্য র‍্যালি ও প্রদর্শনী

আপডেট সময় : 09:35:09 pm, Wednesday, 22 October 2025