কালিগঞ্জে বড়শিমলা কারবালা বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন
- আপডেট সময় : 11:44:15 pm, Wednesday, 10 September 2025 300 300 বার পড়া হয়েছে

এসকে এম মনির, কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যে উদ্বোধন করা হয়েছে ‘সততা স্টোর’। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ স্টোরের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবেদীনসহ স্থানীয় প্রশাসন, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সততা স্টোর শিক্ষার্থীদের সৎ থাকার অভ্যাস, আত্মনিয়ন্ত্রণ ও দায়িত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।






























