কালিগঞ্জে পলিথিনের বিকল্প ব্যবহারে শিক্ষার্থীদের সাথে অ্যাডভোকেসি
- আপডেট সময় : 09:10:37 pm, Sunday, 23 February 2025 180 300 বার পড়া হয়েছে

আফজাল হোসেন, কালিগঞ্জ(সাতক্ষীরা)প্রতিনিধি : বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশেই পলিথিনের ব্যবহার বন্ধে শাস্তির বিধান করলেও ব্যবহার বন্ধ করা যায়নি। সরকার পলিথিন ব্যবহার বন্ধ করার বিধান জারি করলেও সেটি মানা হচ্ছে না। পলিথিনের বিকল্প জানা না থাকায় পলিথিনের ব্যবহার রোধ করা সম্ভব হচ্ছেনা এমন অভিমত সুধিজনদের।
পলিথিনের বিকল্প ব্যবহারে জন-সচেতনতা সৃষ্টি ও শিক্ষার্থীদের উদ্ভুদ্ধ করতে সাতক্ষীরার কালিগঞ্জে শিক্ষার্থীদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে কালিগঞ্জ নাছরুল উলুম সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। বিজয় ইয়ুথ অর্গানাইজেশনের বাস্তবায়নে ও বিন্দু নারী উন্নয়ন সংগঠনের সহযোগিতায় মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আব্দুর রব এর সভাপতিত্বে পলিথিনের বিকল্প ব্যবহার সম্পর্কে অ্যাডভোকেসি সভায়, বিজয় ইয়ুথ অর্গানাইজেশনের সদস্য ফাতেমা খাতুনের
সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন কুশুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য শেখ খায়রুল আলম, মাদ্রাসারটির শিক্ষক জহুরা পারভীন, মুসলিমা খাতুন, নুরুল আলম, হোসেন আলী, আনোয়ারুল ইসলাম, নাজমুল ইসলাম, হাবিবুর রহমান, ক্বারী আব্দুর রহমান, আবু মুসা, রফিকুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন কেনিয়া সরকার কারো হাতে পলিথিন দেখলেই গ্রেপ্তার করার বিধান জারি করেছিল। আয়ারল্যান্ড সরকার পলিথিন ব্যাগের ব্যবহার কমাতে বাড়তি কর আরোপ করেছে। পর্তুগাল, স্পেনও এ ধরনের পদক্ষেপ নিয়েছে। উগান্ডার বিমানবন্দরে পলিথিনসহ কাউকে পেলে তাকে গ্রেপ্তার করার বিধান রাখা হয়েছিল, কিন্তু পলিথিনের বিকল্প ব্যবহার জানা না থাকায় কোন উদ্যোগই সেভাবে সফল করা যায়নি।
বাংলাদেশ পলিথিনের বিকল্প পাঠজাত পণ্য সোনালী আঁশের তৈরি সোনালী ব্যাগ উৎপাদন করে সাড়া ফেলার পর এখন বৃহৎ পরিসরে বাণিজ্যিক উৎপাদনে যেতে পারলে সোনালি ব্যাগ দিয়েই বিশ্ববাজার দখল করা সম্ভব।





























