কালিগঞ্জে পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল
- আপডেট সময় : 07:03:20 pm, Thursday, 26 June 2025 307 300 বার পড়া হয়েছে

মো: আফজাল হোসেন,নিজস্ব প্রতিনিধি:কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল থেকে উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে পরীক্ষার্থী ও তাদের সঙ্গে আসা অভিভাবকদের মাঝে মাস্ক, কলম, খাবার স্যালাইন, সুপেয় পানি ও প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।
পরীক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং সহমর্মিতা প্রকাশের লক্ষ্যেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেয় ছাত্রদল।
উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন কালিগঞ্জ সরকারী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি তাসকিন মেহেদী তাজ, সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন সোহাগ, সহ-সভাপতি তৌহিদ হোসেন তৌহিদ, সাধারণ সম্পাদক ওমর ফারুক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুহিব বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর সাকুর হৃদয়, ইমরান হোসেন, শেখ রাজু এবং সাংগঠনিক সম্পাদক শাকিল গাজীসহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
নেতারা জানান, ছাত্রসমাজের পাশে দাঁড়ানো এবং মানবিক কার্যক্রমে সক্রিয় থাকা ছাত্রদলের অঙ্গীকার। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।






























