কালিগঞ্জে দারুল হিকমা ইসলামী সমাজ কল্যাণ সংসদ উদ্বোধন
- আপডেট সময় : 07:54:40 pm, Friday, 4 October 2024 203 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের সার্বিক সহযোগিতা ও সমাজ উন্নয়নের প্রত্যয় নিয়ে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুরে দারুল হিকমাহ ইসলামী সমাজ কল্যাণ সংসদ এর উদ্বোধন করা হয়েছে। সমাজ কল্যাণ সংসদটির শুভ উদ্বোধনী অনুষ্ঠানে ৪ অক্টোবর শুক্রবার বিকাল ৩ টায় সংসদ এর সভাপতি ইউপি সদস্য মাস্টার ইউসুফ আলীর সভাপতিত্বে,
সেক্রেটারি মাওঃ মামুনুর রশিদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওঃ মোশাররফ হোসেন , কৃষ্ণনগর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জামাল ফারুক, প্রভাষক আলহাজ্ব মাওঃ নুরুজ্জামান হাবিবি।
এ ছাড়াও বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের ১নং ওয়ার্ড সভাপতি মাওঃ মোবারক হোসেন, মোঃ শহিদুল ইসলাম প্রমুখ । অনুষ্ঠানে প্রধান অতিথি ফিতা কেটে সমাজ কল্যাণ সংসদের শুভ উদ্বোধন ঘোষণা করেন ।





























