সাতক্ষীরা 1:41 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:44:10 pm, Tuesday, 4 March 2025 265 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

আবুল কালাম কালিগঞ্জ (সাতক্ষীরা); সাতক্ষীরার কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় মারা গেছেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির সিনিয়র প্রিন্সিপাল অফিসার আহছান হাবীব সুমন (৪৫)।

সোমবার বিকেল ৪টার দিকে কালিগঞ্জ-সাতক্ষীরা সড়কের কালিগঞ্জ স্টার ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। রাত ১টার দিকে চিকিৎসার জন্য যশোর থেকে খুলনায় নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি।

নিহত আহছান হাবীব সুমন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা নলতা শরীফ এলাকার আবুল কাশেমের ছেলে। তিনি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি কালিগঞ্জ উপশাখার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা জানান, আহছান হাবীব সুমন সোমবার (৩মার্চ) ব্যাংকের দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে নলতা শরীফের বাড়িতে ফিরছিলেন। স্টার ফিলিং স্টেশনের সামনে পৌছালে পাশের ওয়াশ সেন্টার থেকে একটি ট্রাক বেপরোয়াভাবে সড়কে উঠে মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের ধাক্কায় গুরুতর আহত আহছান হাবীব সুমনকে নলতা হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর যশোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় পরস্থিতির অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নিয়ে যাওয়ার পথে রাত ১টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি মা, বাবা, স্ত্রী, ১ মেয়সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ মঙ্গলবার বাদ আসর নলতা শরীফ শাহী জামে মসজিদ প্রাঙ্গণে জনাজা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে পারিবারিক সূত্রে জানা গেছে।

নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা আহছান হাবীব সুমন এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

দক্ষ ও সদালাপী ব্যাংক ব্যাংক কর্মকর্তা আহছান হাবীব সুমন এর মৃত্যুতে এলাকাবাসী ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত

আপডেট সময় : 09:44:10 pm, Tuesday, 4 March 2025