সাতক্ষীরা 7:04 pm, Wednesday, 11 November 2026
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে

কালিগঞ্জে জামায়াতের পেশাজীবী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 01:52:29 am, Monday, 25 August 2025 214 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক পেশাজীবী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ আগস্ট) বিকাল ৪টায় উপজেলা জামায়াতের ফুলতলা কার্যালয়ে এ অনুষ্ঠানে উপজেলা পেশাজীবী বিভাগের সভাপতি মোশাররফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে দারসুল কুরআন পেশ করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পেশাজীবী বিভাগের সভাপতি মোস্তফা আসাদুজ্জামান মুকুল। পেশাজীবী সংগঠনের গুরুত্ব ও করণীয় শীর্ষক বক্তব্য তিনি বলেন, “দেশের সঠিক নেতৃত্ব বিকাশে পেশাজীবী মহলের ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত জরুরি।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পেশাজীবী বিভাগের সেক্রেটারি গাজী মোস্তফা কামাল। তিনি সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবেলার কৌশল বিষয়ে বক্তব্য দেন জেলা সাব-কমিটির সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন খান।

উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ “নির্বাচনে পি.আর (Proportional Representation) পদ্ধতি গ্রহণ সময়ের দাবী” শির্ষক বক্তব্য বলেন এটি গণতন্ত্রকে সুদৃঢ় করবে এবং জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত করবে।

এছাড়া, আদর্শ সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন উপজেলা জামায়াতের শিক্ষা বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমান। মানবিক বাংলাদেশ গঠনে নৈতিক মানের গুরুত্ব তুলে ধরেন তালীমুল কুরআন বিভাগের সভাপতি মাওলানা নুরুজ্জামান হাবিবী। আর ঐক্যবদ্ধ প্রচেষ্টা সফলতার পূর্বশর্ত হিসেবে উল্লেখ করেন উপজেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল মোমিন।

বক্তারা তাদের আলোচনায় পেশাজীবী মহলের ঐক্য, নেতৃত্বগুণ এবং মূল্যবোধকে শক্তিশালী করার মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।
বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দের উপস্থিতিতে সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পেশাজীবী বিভাগের সেক্রেটারি মো: রবিউল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কালিগঞ্জে জামায়াতের পেশাজীবী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

আপডেট সময় : 01:52:29 am, Monday, 25 August 2025