কালিগঞ্জে ইফতারির ১ঘন্টা পূর্বে সড়ক দুর্ঘটনায় সজীব নামে এক যুবক নিহত।
- আপডেট সময় : 12:15:11 am, Monday, 10 April 2023 384 300 বার পড়া হয়েছে

এস কে অজিবর রহমান কালিগঞ্জ প্রতিনিধি:
কালিগঞ্জে ইফতারির ১ঘন্টা পূর্বে সড়ক দুর্ঘটনায় সজীব (২০) নামে এক যুবক নিহত হয়েছে, প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে অলি উল্লাহ সজীব, পিতা বাবল আলী,গ্রাম রায়পুর গাজী পাড়া, পেশায় ইঞ্জিন ভ্যান চালক,০৯-০৪-২০২৩ রবিবার বিকাল (আনুমানিক) ৫:৩০ মিনিটের দিকে রায়পুর বাস স্ট্যান্ড রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল, এ সময় শ্যামনগর থেকে কালিগঞ্জ গামী, দ্রুত গতিতে আসা, একটি ট্রাক,পিছন দিক থেকে সজীব কে সজোরে ধাক্কা দেয়, এবং সে সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে এবং জায়গায় নিহত হয়, পরবর্তীতে কালিগঞ্জ ফায়ার সার্ভিসের গাড়িতে,কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেয়া হলে,কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত্যু ঘোষণা করে, ঘাতক গাড়িটি কালিগঞ্জ থানা পুলিশ জব্দ করেছে বলে জানা গেছে,ময়নাতদন্তের জন্য লাশ কালিগঞ্জ থানায় নেওয়া হয়েছে, তার এই অকাল মৃত্যুতে পরিবার ও গ্রামবাসীদের ভিতরে শোকের ছায়া নেমে এসেছে।।






























