সাতক্ষীরা 10:48 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

কালিগঞ্জে অবসরপ্রাপ্ত ৮০ শিক্ষককে বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:21:31 pm, Monday, 7 October 2024 206 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে বিগত ১০ বছরে চাকুরি থেকে অবসর নেয়া প্রাথমিক বিদ্যালয়ের ৮০ শিক্ষককে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সোমবার (৭ অক্টোবর) বেলা ১১ টায় সমিতির নিজস্ব ভবনে এ বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী।

স্বরাব্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আনোয়ার কবীর, উপজেলা শিক্ষা অফিসার আশীষ কুমার নন্দী, উপজেলা হিসাবরক্ষণ অফিসার নাজিম উদ্দীন, সহকারী জেলা শিক্ষা অফিসার মোজাফফর উদ্দীন, সহকারী জেলা শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার অমিত কুমার বিশ্বাস প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মিজানুর রহমান, একেএম মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ ওমর ফারুক, নয়ন কুমার সাহা প্রমুখ।

এ সময় বিগত ২০১৫ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর নেয়া ৪৩ প্রধান শিক্ষক ও ৩৭ সহকারী শিক্ষককে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কালিগঞ্জে অবসরপ্রাপ্ত ৮০ শিক্ষককে বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা

আপডেট সময় : 09:21:31 pm, Monday, 7 October 2024