সাতক্ষীরা 11:39 pm, Sunday, 8 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

কলারোয়ায় ট্রলি গাড়ির চাকায় পিষ্ট হয়ে এক কলেজ ছাত্রী নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 08:06:54 pm, Saturday, 3 January 2026 259 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় মাটি বহনকারী ট্রলি গাড়ির চাকায় পিষ্ট হয়ে এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, শনিবার(৩ জানুয়ারী) সকাল সাড়ে ৭ টার দিকে কলারোয়া বেত্রবতী হাইস্কুলের সামনের সড়কে। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ওই ইন্জিন চালিত ট্রলিটি কলারোয়া ব্রীজ সংলগ্ন এলাকায় এক ব্যক্তির বাড়িতে মাটি বহন করে আসছিলো। শনিবার সকালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারী ( কলেজ ছাত্রী) সুরাইয়া খাতুন( ২১)কে ধাক্কা দিলে সে ট্রলির পিছনের চাকায় পিষ্ট হয়ে মারাত্মক আহত হয়।

তাৎক্ষনিকভাবে আহত ব্যক্তিকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কত্তর্ব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত সুরাইয়া খাতুন ছলিমপুর গ্রামের ওজিহার গাজীর কণ্যা। বিষয়টি জানতে পেরে কলারোয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। কলারোয়া থানা প্রশাসন দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান ঘাতক ট্রলিটি জব্দ করা হয়েছে এবং ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। দূর্ঘটনার বিষয়টি এলাকায় জনমনে প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকার মানুষের দাবি প্রধান সড়কে ট্রলি গাড়িসহ সকল অবৈধ যানবাহনের চলাচল বন্ধ করতে হবে। সড়কে জনসাধারনের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কলারোয়ায় ট্রলি গাড়ির চাকায় পিষ্ট হয়ে এক কলেজ ছাত্রী নিহত

আপডেট সময় : 08:06:54 pm, Saturday, 3 January 2026