সংবাদ শিরোনাম ::
আশাশুনিতে হত্যা মামলায় অধ্যক্ষ ড.শিহাব উদ্দিন একদিনের রিমান্ডে
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 12:48:58 am, Thursday, 13 February 2025 222 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় আশাশুনি থানার হত্যা মামলায় সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ ড. শিহাব উদ্দিনকে একদিনের রিমান্ডে পুলিশ হেফাজতে আনা হয়েছে। মামলার বাদী আশাশুনি থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল ওয়াদুদ জানান ৩০২/২৪ ধারায় আশাশুনি থানার (৩) ১৫/৮/২৪ নং হত্যা মামলার গ্রেপ্তারকৃত আসামী সাতক্ষীরা
সিটি কলেজ ও আশাশুনির বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলের সাবেক অধ্যক্ষ ড. শিহাব উদ্দীনকে ৫ দিনের রিমান্ডের জন্য বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছিল। কিন্তু বিজ্ঞ আদালত তাকে ১ দিনের পুলিশ রেমন্ড মঞ্জুর করেন। বুধবার বিকাল ৫ টায় তাকে আশাশুনি থানায় জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাৎ এর অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন
























