আশাশুনিতে মুক্তিযোদ্ধা পরিবারের সবাইকে অচেতন করে ১১ লক্ষ টাকার মালামাল লুট
- আপডেট সময় : 04:52:48 pm, Friday, 22 August 2025 202 300 বার পড়া হয়েছে

বিএম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি:সাতক্ষীরার আশাশুনিতে এক মুক্তিযোদ্ধা পরিবারের সবাইকে অচেতন করে নগদ অর্থসহ প্রায় ১১ লক্ষ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে।
বুধবার (২১ আগস্ট) গভীর রাতে উপজেলার কাদাকাটি গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মুক্তিযোদ্ধা আব্দার গাইন জানান, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তার পরিবারের সদস্যদের অচেতন করে ফেলে। পরে ঘরের আলমারি ও অন্যান্য জায়গা তছনছ করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল নিয়ে যায় তারা।
পরিবারের সদস্যরা জানান, অচেতন অবস্থায় দীর্ঘ সময় পড়ে থাকার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মুক্তিযোদ্ধা পরিবারকে লক্ষ্য করে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডারসহ সাধারণ মানুষ।
অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।





























