সাতক্ষীরা 12:26 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

আশাশুনিতে মিথ্যা মামলায় ফাঁসিয়ে প্রতিপক্ষকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 06:36:37 pm, Tuesday, 4 November 2025 196 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি:আশাশুনিতে মিথ্যা মামলায় ফাঁসিয়ে প্রতিপক্ষকে হয়রানির প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে আশাশুনি প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার আনুলিয়া ইউনিয়নের নাংলা গ্রামের আফাজ উদ্দিন সানা।

লিখিত বক্তব্যে তিনি জানান, দক্ষিণ একসরা মৌজায় মৃত রজব আলী মোল্লার ছেলে আমজেদ হোসেন মোল্যার বসতভিটার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন। আমজেদ হোসেন মোল্যার দুই ছেলে আল আমিন ও আল মামুন ঢাকায় আইনজীবীর সহকারী হিসেবে কাজ করেন।

আফাজ উদ্দিন সানা অভিযোগ করেন, “বিগত সরকার পতন আন্দোলনের একটি ঘটনাকে কেন্দ্র করে আমাদের ফাঁসাতে ঢাকার চীফ জুডিশিয়াল আদালতে সি.আর. ৩৪৬/২০২৫ নং মামলায় আমাদের নাম আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। পরে মামলা থেকে খালাস দিতে তারা মোটা অঙ্কের টাকা ও জমি লিখে দেওয়ার প্রস্তাব দেয়। আমরা রাজি না হওয়ায় এখন তারা আমাদের সাজা দিতে বিভিন্ন কৌশলে ষড়যন্ত্র করছে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত আমজেদ হোসেন মোল্যার পুত্রবধূ মেরিনা খাতুন বলেন, “আমার স্বামী আল আমিন পারিবারিক কারণে আমাকে বাবার বাড়িতে রেখে গেছে। দীর্ঘদিনেও সে আমার ভরণপোষণের ব্যবস্থা করেনি। উল্টো সে ও তার বাবা আমাকে তালাক নিতে চাপ দিচ্ছে। আমি রাজি না হওয়ায় আমাকে ও আমার মামা আব্দুল আহাদ (সবুজ)কে ঢাকার মামলায় মিথ্যা আসামি করা হয়েছে।”

তিনি আরও জানান, এই বিষয়ে গত ২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যেন গ্রামাঞ্চলের নিরীহ মানুষকে ঢাকায় করা মিথ্যা মামলার জাল থেকে মুক্তি দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শাহাজুদ্দীন সানা, মেরিনা খাতুন ও আব্দুল আহাদ সবুজ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

আশাশুনিতে মিথ্যা মামলায় ফাঁসিয়ে প্রতিপক্ষকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেট সময় : 06:36:37 pm, Tuesday, 4 November 2025