সংবাদ শিরোনাম ::
আশাশুনিতে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট পরিচালনা ৩ ভাটা মালিককে আড়াই লক্ষ টাকা জরিমানা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 11:48:41 pm, Monday, 17 February 2025 183 300 বার পড়া হয়েছে

আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ ইট ভাটা মালিককে আড়াই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকালে উপজেলার কুল্যা ইউনিয়নে অবস্থিত ৩ ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস সোমবার বিকাল ৪ টা থেকে ৫ টা পর্যন্ত বিভিন্ন ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় জ্বালানী হিসাবে কয়লার পরিবর্তে কাঠ ও টায়ারের গুড়া ব্যবহার করতে দেখতে পান। অপরাধ প্রমানিত হওয়ায় ইট প্রস্তুত ও ভাটা নির্মান আইন ২০১৩ এর ৭ ধারায় ইরামনি ব্রিক্স মালিককে ১ লক্ষ টাকা, আঁখি ব্রিক্স মালিককে ১ লক্ষ টাকা ও এসএবি ব্রিক্স মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন





























