সংবাদ শিরোনাম ::
আশাশুনিতে পরিবার পরিকল্পনা কর্মীদের নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 08:26:20 pm, Tuesday, 2 December 2025 341 300 বার পড়া হয়েছে

বিএম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি:পরিবার পরিকল্পনা বিভাগে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে আশাশুনিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার আশাশুনি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলার সকল ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই), পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) এবং পরিবার কল্যাণ সহকারীরা (এফডব্লিউএ) সারাদেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে এ অবস্থান কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচিতে বক্তব্য রাখেন এফপিআই আব্দুল্লাহ আল কাফী, এফপিআই মোছাদ্দেক হোসেন এবং এফপিআই হাবিবুল্লাহ রহমান। তারা বলেন, দীর্ঘদিন ধরে নিয়োগ বিধি সংস্কারসহ প্রস্তাবিত কাঠামো বাস্তবায়নের দাবিতে তারা আন্দোলন করে আসছেন। দ্রুত এই দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান বক্তারা।
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন





























