সংবাদ শিরোনাম ::
আলিয়া মাদ্রাসায় অবঃ শিক্ষকদের ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 11:36:46 pm, Tuesday, 21 March 2023 261 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা কন্ঠ ডেস্কঃ আশাশুনি আলিয়া মাদ্রাসায় অবঃ শিক্ষকদের ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) সকালে মাদ্রসা হল রুমে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
মাদ্রাসার সুপার ড. আবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান ও সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবি এড. শহিদুল ইসলাম পিন্টু। বিশেষ অতিথি ছিলেন কমিটির সদস্য আসাদুজ্জামান আসু।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষক আবুল কালাম আজাদ বুলবুল, অবসর জনিত বিদায়ী শিক্ষক সাবেক সহ সুপার মাওঃ রুস্তম আলি ও সাবেক ইবতেদায়ী প্রধান মাওঃ শাহজাহান আলি এবং বিদায়ী শিক্ষার্থী আবিদ হাসান ও মিম্মী প্রমুখ। এবছর মাদ্রাসা হতে ৫৪ জন ছাত্রছাত্রী দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে।
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন
























