সাতক্ষীরা 1:49 pm, Sunday, 29 November 2026
সংবাদ শিরোনাম ::
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির পৃথক তিন গ্রুপের বিক্ষোভ সমাবেশ ভোমরা সীমান্তে বিএনপির কঠোর অবস্থান, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর হুঁশিয়ারি শিক্ষাসামগ্রী বিতরণ ও নতুন নেতৃত্বের প্রত্যয়ে যুব ঐক্য পরিষদের সদর উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ফিংড়ী এতিমখানা মাদ্রাসার দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন রফিকুল ইসলাম, ৩ লাখ টাকায় নির্মাণ শৌচাগার ও অজুখানা কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদকের শুভ বিবাহ ও বউভাত অনুষ্ঠানেসহকর্মীদের উপস্থিতি আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভোমরা দিয়ে শেখ হাসিনার প্রবেশের খবর পড়তেই সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

আমরা শেখ হাসিনার কর্মী ॥ আইভী অব্যাহতি মঙ্গলের ॥ তৈমুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 01:32:04 am, Wednesday, 5 January 2022 564 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে ভোট গ্রহণের আর বাকি ১১ দিন। ১৬ জানুয়ারি ২৭ ওয়ার্ডে পাঁচ লক্ষাধিক ভোটার তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেবেন। মেয়র ও কাউন্সিলর পদে ১৮৯ প্রার্থী প্রতিদিনই ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এ নির্বাচন। পাড়া-মহল্লা, অলিগলি ও রাস্তাঘাটে মিছিল ও স্লোগানে দিন পার করছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। এলাকার উন্নয়ন, সবুজ নগরীসহ নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়ছে। নির্বাচনী মাঠ সরগরম করে রেখেছেন আওয়ামী লীগের প্রার্থী ডাক্তার সেলিনা হায়াৎ আইভী (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার (হাতি)সহ সাত মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীরা। মেয়র প্রার্থী ডাঃ আইভীর পক্ষে জেলা আওয়ামী লীগ ও জাতীয় শ্রমিকসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও প্রচার চালাচ্ছেন। গণসংযোগে গিয়ে ডাক্তার আইভী ও স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি নানা বক্তব্য দিচ্ছেন। আইভী মঙ্গলবার সকাল থেকে ১ ও ২ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। তিনি বলেন, আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, শেখ হাসিনার কর্মী। অপরদিকে মঙ্গলবার সকাল থেকে স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার ৪নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় থেকে গণসংযোগ শুরু করেন। তিনি বলেন, দল আমাকে অব্যাহতি দিয়ে আমার মঙ্গল করেছে।

আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, শেখ হাসিনার কর্মীÑ আইভী ॥ নাসিক নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ১নং ওয়ার্ডে সকাল থেকে গণসংযোগ করেন। ‘আইভী আপার মার্কা নৌকা, নৌকা, শেখ হাসিনার মার্কা নৌকা, নৌকা, উন্নয়নের মার্কা নৌকা, নৌকা। এ ধরনের নানা স্লোগানে গণসংযোগ স্থান মুখরিত হয়ে ওঠে। ডাঃ আইভী গণসংযোগে গেলে বিভিন্ন বয়সী ভোটাররা তার সঙ্গে যোগ দেন। নারী ভোটাররা তাকে এক নজর দেখতে ছুটে আসেন। আইভীকে ফুলের তৈরি নৌকা দিয়ে স্থানীয় নেতাকর্মীরা শুভেচ্ছা জানান। সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ মজিবুর রহমানসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নৌকার প্রার্থী ডাঃ আইভী ১নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ পুল, মিজমিজি পূর্বপাড়া, মজিবাগ, মিজমিজি বাতানপাড়া, পাইনাদী পূর্বপাড়া, সিআইখোলা ও পাইনাদী নতুন মহল্লাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। আইভী একই দিন বিকেলে ২নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। তিনি বলেন, স্থানীয় সরকারে কাজ করতে সব সময়ই চ্যালেঞ্জ থাকে। এখানে সব ধরনের চ্যালেঞ্জ আছে। এখানে আলাদাভাবে কিছু বলা যাবে না। যে কোন কাজেই চ্যালেঞ্জ আছে। আইভী বলেন, জনগণ আমার সঙ্গে আছে। যেখানেই যাচ্ছি দলমত নির্বিশেষে সকল মানুষ স্বতঃর্স্ফূতভাবে ছুটে আসছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের মধ্যে কখনও বিভাজন ছিল না।

দল আমাকে অব্যাহতি দিয়ে আমার মঙ্গল করেছেÑ তৈমুর ॥ স্বতন্ত্র প্রার্থী ও সদ্য বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টার পদ থেকে প্রত্যাহার হওয়া এ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার মঙ্গলবার সকাল থেকে ৪নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় থেকে গণসংযোগ করেন। পরে তিনি টেকপাড়া, আটি, আজিবপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তার সঙ্গে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গণসংযোগে গিয়ে স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন, দল (বিএনপি) আমাকে অব্যাহতি দিয়ে আমার মঙ্গল করেছে। এটা আমার জন্য ভাল হয়েছে। কারণ, নৌকায় যারা ভোট দিত তারাও এখন আমাকে ভোট দিতে পারবে। এখন আমি দলীয় কোন প্রার্থী নই। যারা ধানের শীর্ষে ভোট দিত তারা তো কখনও নৌকায় ভোট দেবে না। সেই ভোটগুলো আমিই পাব। তিনি বলেন, নাগরিকদের চাহিদার কারণে আমি প্রার্থী হয়েছি। নাগরিকরা আমার জন্য মাঠে নেমেছে। বিএনপির নেতাকর্মীরাও আমার জন্য মাঠে নেমেছে। আমার আশপাশে যা দেখছেন সকলেই বিএনপির নেতাকর্মী। এক প্রশ্নের জবাবে তৈমুর আলম বলেন, সরকারী দলের এক নেতার কিছু বক্তব্যে নির্বাচনে কিছু শঙ্কা দেখা দেবে। একজন নেতা বলেছেন, তৈমুরকে মাঠে নামতে দেয়া হবে না। অবশ্য এমন কথা আমি গায়ে মাখি না। তবে এ ধরনের কথাবার্তা উস্কানিমূলক। চলছে মাইকিং ॥ নির্বাচনী প্রচারে সরগরম পুরো সিটি এলাকা। মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা নানাভাবে প্রচার চালাচ্ছেন। দুুপুর থেকে রাত পর্যন্ত প্রার্থীদের পক্ষে চলছে মাইকিং। নগরীর রাস্তাঘাট, অলিগলি ও আনাচেকানাচে ঝুলছে নানা প্রার্থীর সাদা-কালো পোস্টার ও ব্যানার। প্রার্থীদের জীবনবৃত্তান্তসহ লিফলেটও বিলি করছেন। প্রার্থীদের পক্ষে নেতাকর্মী ও আত্মীয়-স্বজনরা প্রচার চালাচ্ছেন।

তৈমুরের কাছে চাঁদা দাবি করা যুবক গ্রেফতার ॥ নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী এ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের কাছে ডিজিএফআই পরিচয় দিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে চিত্তরঞ্জন দাস ওরফে সুমন মিয়া (৩৭) নামের এক (নব মুসলিম) যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার রাতে রাজধানীর উত্তর আদাবর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার বিকেলে জেলা পুলিশ সুপার তার কার্যালয়ে পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

আমরা শেখ হাসিনার কর্মী ॥ আইভী অব্যাহতি মঙ্গলের ॥ তৈমুর

আপডেট সময় : 01:32:04 am, Wednesday, 5 January 2022