সাতক্ষীরা 8:18 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

আনুলিয়ায় বাঁধ ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী, এক হাজারের বেশি মানুষের মাঝে চিকিৎসা ও ওষুধ বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 05:52:20 pm, Sunday, 13 April 2025 199 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন :সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের ভাঙনকবলিত বিছট গ্রামে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রোববার (১৩ এপ্রিল) দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্প পরিচালনা করে যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশন।

মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল জেএম ইমদাদুল ইসলাম। এ সময় তিনি বলেন, “দুর্যোগ আক্রান্ত ভুক্তভোগীদের পাশে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রিংবাঁধ নির্মাণসহ ক্ষতিগ্রস্ত জনগণের সার্বিক সহায়তায় সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। আমি পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলাম এখানে মেডিকেল ক্যাম্প হবে। সেই অনুযায়ী আজ আমরা চিকিৎসা সেবা নিয়ে এসেছি। যারা আসবেন, সবাইকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “আজ আমরা এখানে প্রায় এক হাজার রোগী দেখব। তাদের জন্য আমাদের পর্যাপ্ত ওষুধ রয়েছে। শুধু এখানেই নয়, দেশের যেকোনো অঞ্চলে যেখানেই মানুষ অসহায়—সেখানে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেব। এরা আমাদেরই ভাই, আমাদেরই বোন, আমাদের আত্মীয়। তাদের সহযোগিতায় কাজ করতে পারলে বাংলাদেশ সেনাবাহিনী গর্ববোধ করে। যেকোনো সমস্যা আমরা সম্মিলিতভাবে মোকাবিলা করব—এটাই আমাদের অঙ্গীকার। যদি প্রয়োজন হয়, এখানে আরও মেডিকেল ক্যাম্প করা হবে।”

চিকিৎসা ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেছেন নারী, পুরুষ ও শিশু। উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সাতক্ষীরা ও আশাশুনি সেনা ক্যাম্পের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের সরকারি কর্মকর্তারা।

উল্লেখ্য, গত ৩১ মার্চ আনুলিয়া ইউনিয়নের বিছট গ্রামে প্রায় দেড়শ ফুট দৈর্ঘ্যের নির্মিত বেঁড়িবাঁধ খোলপেটুয়া নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে আশপাশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় এবং হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

আনুলিয়ায় বাঁধ ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী, এক হাজারের বেশি মানুষের মাঝে চিকিৎসা ও ওষুধ বিতরণ

আপডেট সময় : 05:52:20 pm, Sunday, 13 April 2025