সাতক্ষীরা 7:08 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দীর্ঘদিনের ভোগদখলীয় রেকর্ডীয় সম্পত্তিতে জোর পূর্বক পানি উন্নয়ন বোর্ড কর্তৃক খাল খননের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 04:09:50 pm, Tuesday, 17 January 2023 365 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মোঃ আজগার আলী, স্টাফ রিপোর্টারঃ কালিগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দীর্ঘদিনের ভোগদখলীয় রেকর্ডীয় সম্পত্তিতে জোর পূর্বক পানি উন্নয়ন বোর্ড কর্তৃক খাল খননের অভিযোগ উঠেছে।

সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন কালিগঞ্জের মলেঙ্গা গ্রামের ২৬জন জমির মালিকদের পক্ষে মোঃ মোকছেদুর রহমানের ছেলে জিএম গোলাম মোস্তফা। লিখিত অভিযোগে তিনি বলেন আমরা কালিগঞ্জের তেলেখালী মৌজায় এস এ খতিয়ান নং ৭৬, বি এস খতিয়ান ৬৭৯, ৬৮১, ২৩৪, এস এ দাগ ৪৬৫, ৪৬৬, ৪৬৭, বি এস ১৪৫৯, মোট জমি ৭৫ শতক। এস এ ৭৬, ২১০, ৪৬০, ১১১, বি এস খতিয়ান ৬৮১, ৬২৯, ৬৭৯, ৬২৯, বি এস ১/১ – ৬২৯, এস এ ৪৭৭, ৪৭৫, ৪৭৪, ৪৭৬ ও ৪৯৬, বি এস দাগ ১৪৭১, ১৪৬১, ১৪৬২, ১৪৬০ ও ১৪৬৭। ৪টি খতিয়ানে ৩.৪০ একর সম্পত্তি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে আমরা ২৬ জন সম্পত্তির মালিক দীর্ঘদিন শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছি। কিন্তু সম্প্রতি পানি উন্নয়ন বোর্ড খাস জমি চিহ্নিত করা ছাড়াই উদ্দেশ্য মূলকভাবে আমার সম্পত্তির উপর দিয়ে খাল খনন শুরু করে।

এ নিয়ে আমরা সাতক্ষীরা সহকারী জজ কালিগঞ্জ আদালতে ২১ নভেম্বর‘২২ তারিখে দেওয়ানি ৪৭৪/২২ নং মামলা দায়ের করি। উক্ত মামলায় বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে বিবাদী পক্ষের শুনানী না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞাদেশ দেন। কিন্তু বিবাদী পক্ষ আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক ওই সম্পত্তির উপর দিয়ে খাল খনন অব্যাহত রেখেছে। তিনি আরো বলেন উক্ত সম্পত্তিতে আমার মৎস্যচাষ করে জীবিকা নির্বাহ করে আসছি। ঐ সম্পত্তির উপর দিয়ে খাল করা হলে আমার ২৬ জন জমির মালিক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হবো। এ বিষয় নিয়ে পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করলেও তারা আদালতের তোয়াক্কা না করে উল্টো আমাদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছে। আমরা ভুক্তভোগী জমির মালিকগণের পক্ষ থেকে দাবি জানাচ্ছি।

উক্ত সম্পত্তিতে যদি খাস জমি থাকে তা ছেড়ে দিতে প্রস্তুত আছি কিন্তু রেকর্ডীয় সম্পত্তির উপর দিয়ে কেন অন্যায়ভাবে খাল খনন করে আমাদের ক্ষতিগ্রস্থ করা যাবে না। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দীর্ঘদিনের ভোগদখলীয় রেকর্ডীয় সম্পত্তিতে জোর পূর্বক পানি উন্নয়ন বোর্ড কর্তৃক খাল খননের অভিযোগ

আপডেট সময় : 04:09:50 pm, Tuesday, 17 January 2023