সাতক্ষীরা 1:44 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

আদালতের নির্দেশ উপেক্ষা করে গভীর রাতে বোনের জমি জবরদখলের চেষ্টা বড়ভাইয়ের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:09:26 pm, Tuesday, 7 February 2023 248 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা শহরের কাটিয়া টাউনবাজার এলাকায় আদালতের নির্দেশ উপেক্ষা করে ছোটবোন এর পৈত্রিক সম্পত্তি দোকান ঘর দফায় দফায় জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে বড়ভাইয়ের নামে। ওই দোকান ঘরের শাটার না থাকার সুযোগে গভীর রাতে দোকান ঘরে প্রবেশ করে জবরদখলের চেষ্টা করছে বিবাদী পক্ষ।

গত শুক্রবার ৩ ফেব্রুয়ারী দিবাগত গভীর রাতে ও সোমবার ৬ ফেব্রুয়ারী গভীর রাতে সাতক্ষীরা শহরের কাটিয়া টাউনবাজার এলাকার মৃত শেখ মাউলা বক্স এর মেয়ে তানজিরা খাতুনের পৈত্রিক সম্পত্তি দোকান ঘর জবরদখল করতে দু’দফা হামলা চালিয়েছে তার বড়ভাই শেখ সিরাজুল ইসলাম ও তার সহযোগীরা।

ভুক্তভোগী সাতক্ষীরা বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তানজিরা খাতুন অভিযোগ করে বলেন, ২০১৭ সালে পিতার মৃত্যুর পর থেকে আমার পৈত্রিক সম্পত্তি কাটিয়া টাউনবাজার সংলগ্ন দোকান ঘর ও ৪ শতক জমির উপরে নজর পড়ে বড়ভাই অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত অফিসার শেখ সিরাজুল ইসলামের।
সেই থেকে বিভিন্ন ভাবে আমার পৈত্রিক সম্পত্তি জবরদখলের পায়তারা করছেন তিনি। এমনকি বড়ভাই শেখ সিরাজুল ইসলাম আমাকে ও আমার স্বামীকে বিভিন্ন মামলায় ফাঁসানো সহ হত্যার হুমকি ধামকি দিয়ে আসচ্ছেন প্রতিনিয়ত।

সেই সুত্র ধরে গত ৩ ফেব্রুয়ারী শুক্রবার গভীর রাতে বড়ভাই শেখ সিরাজুল ইসলাম এর নেতৃত্বে লোহার রড, দা, দেশি অস্ত্রসহ শেখ রশীদুল ইসলাম, মোঃ মাহমুদুল হোসেন, মোঃ টুটুল হোসেন, আল মামুন, ও মাসুম এসে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্বেও আমার দোকান ঘর দখলের চেষ্টা করে। শাটারগেট না থাকায় তারা জোরকরে দোকান ঘরে প্রবেশ করে ভারি মালপত্র রেখে দখলের চষ্টা চালায়।

বাঁধা দিলে তারা আমাকে ও আমার স্বামী মোঃ শওকত হোসেন রিপনকে মারতে আসে। অবস্থা বেগতিক দেখে পার্শ্ববর্তী কাটিয়া পুলিশ ফাঁড়িতে জানালে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ছাড়াও সোমবার ৬ ফেব্রুয়ারী গভীর রাতে আরেক দফা আমার দোকান ঘর দখলের চেষ্টা করে তারা।

তানজিরা খাতুন আরও বলেন, তারা যেকোনো সময় আমার দোকান ঘর দখল করে নিবে বলে হুমকি ধামকি দিচ্ছে। আমরা এখন ভয়ে বাড়ি থেকে বের হতে পারছিনা। যেকোনো সময় আমাদের উপর হামলা হতেপারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

আদালতের নির্দেশ উপেক্ষা করে গভীর রাতে বোনের জমি জবরদখলের চেষ্টা বড়ভাইয়ের

আপডেট সময় : 11:09:26 pm, Tuesday, 7 February 2023