সাতক্ষীরা 10:20 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

আগুনে পুড়ে মমতাজ উদ্দীন নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 05:02:34 pm, Sunday, 12 March 2023 301 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরার কলারোয়ায় আগুনে পুড়ে মমতাজ উদ্দীন (৭৭) নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১২টায় কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের দাড়কি গ্রামে এ ঘটনা ঘটে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মমতাজ উদ্দীন চন্দনপুর হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। তাঁর তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে।
মমতাজ উদ্দীনের ছেলে শরিফুল ইসলাম জানান, বাড়ির আঙিনা থেকে কিছুটা দূরে একটি বাঁশবাগানে শুকনো পাতা জড়ো করে তা নষ্ট করার উদ্দেশে আগুন ধরিয়ে দেন তাঁর বাবা। এ সময় অসাবধানতাবশত তাঁর পরনের কাপড়ে আগুন ধরে যায়। জায়গাটি নির্জন হওয়ার তাঁর চিৎকারে লোকজন এগিয়ে আসার আগেই পুড়ে মারা যান তাঁর বাবা।

ঘটনাস্থল পরিদর্শন করে কলারোয়া থানার উপপরিদর্শক (এসআই) ওসমান গনি জানান, নিহত ব্যক্তির বয়স বেশি হওয়ায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে তাঁকে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

আগুনে পুড়ে মমতাজ উদ্দীন নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু

আপডেট সময় : 05:02:34 pm, Sunday, 12 March 2023