সাতক্ষীরা 1:22 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

আগামীকাল আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 05:25:53 pm, Friday, 9 February 2024 273 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

অনলাইন ডেস্ক:আগামীকাল ১০ ফেব্রুয়ারি শনিবার আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের এই বিশেষ সভায় তৃণমূলের জেলা উপজেলা নেতাকর্মীদের গণভবনে ডেকেছেন দলীয় প্রধান।

এই সভায় ডাক পেয়েছেন আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা/মহানগর, উপজেলা/থানা ও জেলা সদরে অবস্থিত পৌর কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক, জাতীয় সংসদের দলীয় ও স্বতন্ত্র সদস্য, জেলা পরিষদ এবং উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যান, সিটি করপোরেশন ও পৌরসভার দলীয় মেয়র এবং সহযোগী সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক বলেন, আগামী ১০ ফেব্রুয়ারি আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। সভায় উপজেলা নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেন, আগামী শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের বিশেষ বর্ধিত সভায় অনুষ্ঠিত হবে। সভায় দলের সভাপতি শেখ হাসিনা গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন। উপজেলা নির্বাচন নিয়ে আলোচনা করা হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

আগামীকাল আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা

আপডেট সময় : 05:25:53 pm, Friday, 9 February 2024