সাতক্ষীরা 9:10 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

আইন পেশা একটি মহান পেশা যারা নিবেদিত প্রাণ তাদেরকেই এই পেশায় আসতে হবে: আলিম আল রাজী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 01:04:22 am, Friday, 10 January 2025 201 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

বদিউজ্জামান: আইন পেশা একটি মহান পেশা। যারা নিবেদিত প্রান তাদেরকেই এই পেশায় আসতে হবে বলে মন্তব্য করেছেন, সাতক্ষীরার সদ্য বিদায়ী সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী। তিনি আইনজীবীদের উদ্দেশ্যে আরো বলেন, আমাদের এ পেশায় পড়া-শুনার কোন বিকল্প নেই। আপনি যদি আইনটা ভালোভাবে না জানেন, তাহলে আপনি ভালোভাবে উপস্থাপন করতে পারবেন না। আপনি বিচারকের দয়ার ভিতরে থাকবেন না। আপনি এমনভাবে বিষয়টি উপস্থাপন করবেন যেন বিচারক আপনার প্রতিকারটা দিতে বাধ্য থাকেন। প্রতিকারটা আপনাকে আইন দিয়ে ছিনিয়ে নিতে হবে।

বিদায়ী অতিথী বলেন, আমার কাছে মনে হয় জুনিয়র সিনিয়র না, যিনি আইনকে ভালোভাবে উপস্থাপন করতে পারছেন, যুক্তিসঙ্গতভাবে বলতে পারছেন প্রতিকারটা তারই প্রাপ্য।

জেলা ও দায়রা জজ জুনিয়র আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, আমি জুনিয়র আইনজীবীদেরকে উৎসাহ দিতে চাই। কারণ উনাদের ব্রেনটা এখনো কাঁচা আছে। উনারা এখন থেকে যদি চর্চা করেন ভবিষ্যতে অনেক সময় পড়ে আছে, যে সময় মানুষের কাজে লাগাতে পারবেন।
বৃহস্পতিবার বিকেলে জেলা আইনজীবী সমিতির আয়োজনে সমিতির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইনজীবী সমিতির আহবায়ক অ্যাডভোকেট জি,এম লুৎফর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী এ কে এম শহিদুল্যাহ, এড. মো. শহিদউল্লাহ (২), এড. আব্দুল মজিদ, নব-নির্বাচিত সভাপতি এড. এম, শাহ আলম প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য এড. মিজানুর রহমান পিন্টু। অনুষ্ঠানের শুরুতে বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও উপহার প্রদান করা হয়।

উল্লেখ্য, সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী সম্প্রতি খুলনা জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে বদলি হওয়ায় তাকে আইনজীবী সমিতির পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। পরে পৃথক এক অনুষ্ঠানের মাধ্যমে জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত কমিটির মাঝে দায়িত্ব হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

আইন পেশা একটি মহান পেশা যারা নিবেদিত প্রাণ তাদেরকেই এই পেশায় আসতে হবে: আলিম আল রাজী

আপডেট সময় : 01:04:22 am, Friday, 10 January 2025