সাতক্ষীরা 12:52 pm, Sunday, 29 November 2026
সংবাদ শিরোনাম ::
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির পৃথক তিন গ্রুপের বিক্ষোভ সমাবেশ ভোমরা সীমান্তে বিএনপির কঠোর অবস্থান, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর হুঁশিয়ারি শিক্ষাসামগ্রী বিতরণ ও নতুন নেতৃত্বের প্রত্যয়ে যুব ঐক্য পরিষদের সদর উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ফিংড়ী এতিমখানা মাদ্রাসার দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন রফিকুল ইসলাম, ৩ লাখ টাকায় নির্মাণ শৌচাগার ও অজুখানা কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদকের শুভ বিবাহ ও বউভাত অনুষ্ঠানেসহকর্মীদের উপস্থিতি আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভোমরা দিয়ে শেখ হাসিনার প্রবেশের খবর পড়তেই সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

অনলাইন জুয়া, মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে পাটকেলঘাটায় বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:42:36 pm, Monday, 5 January 2026 341 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি :অনলাইন জুয়া, মাদক, চুরি-ছিনতাই, ডাকাতি, চোরাচালান, সন্ত্রাস, ইভটিজিং, নারী নির্যাতন ও বাল্যবিবাহসহ সকল প্রকার অপরাধ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পাটকেলঘাটা থানার আয়োজনে বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি ২০২৬) পাটকেলঘাটা থানাধীন কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক ও পুলিশ সুপার জনাব মোঃ আরেফিন জুয়েল, বিপিএম। তিনি বলেন, বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও বন্ধন আরও সুদৃঢ় হবে। এর ফলে একটি অপরাধমুক্ত, মানবিক ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা সন্দেহজনক বিষয় সম্পর্কে দ্রুত পুলিশকে অবহিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব এস. এম. রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মিথুন সরকার, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) জনাব শেখ মোহাম্মদ নূরুল্লাহ এবং পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ জনাব এ. এইচ. এম. লুৎফুল কবীর।
এছাড়াও সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

অনলাইন জুয়া, মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে পাটকেলঘাটায় বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : 10:42:36 pm, Monday, 5 January 2026