Custom Banner
06 January 2023
বেনাপোলে দশ কেজি গাঁজা সহ একজন আটক স্টাফ রিপোর্টারঃ যশোরের বেনাপোলে ১০ কেজি গাঁজা সহ মুনতাজ আলী (৪০) নামে এক মাদক চোরা কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার বিকালে তাকে আটক করা হয়। আটক মুনতাজ আলী বেনাপোল পোর্ট থানাধীন রঘুনাথপুর পুর্ব পাড়া গ্রামের সাবেদ আলীর ছেলে। ডিবির সুত্রে জানা যায়, এসআই মোঃ নুর ইসলাম, এসআই মোঃ শফি আহমেদ রিয়েল, এএসআই মোঃ শফিউল ইসলাম, এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডলের সমন্বয়ে একটি চৌকস টিম বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে মোঃ বিল্লাল হোসেনের বাড়ি থেকে ১০ কেজি গাঁজা সহ তাকে আটক করে। উদ্ধারকৃত মাদক দ্রব্যের আনুমানিক বাজার দর তিন লাখ টাকা। যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপম কুমার সরকার আটকের বিষয়টি নিশ্চিত করেন। এ বিষয়ে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Adds Image